বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দেশে প্রথমবারের মতো আয়োজিত সনি-স্মার্ট মুভি ম্যারাথন ২০২৬। শনিবার (২৩ মে) রাতে রাজধানীর উত্তরায় সনি-স্মার্ট শোরুমে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মুখর ছিল বিভিন্ন রাউন্ডে বিজয়ী আটজন প্রতিযোগী, বিচারক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে।
আয়োজক ও অংশগ্রহণ
সনি-স্মার্ট মুভি ম্যারাথনের আয়োজক বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, যা দেশব্যাপী সনি-স্মার্ট নামে পরিচিত। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই হাজার ৪৩৫ জন প্রতিযোগী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে পাঁচটি রাউন্ডে মোট ৪০ জন প্রতিযোগী অংশ নেওয়ার সুযোগ পান। তাদের মধ্য থেকে বিভিন্ন রাউন্ডে বিজয়ী আটজন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ পান।
বিজয়ীদের তালিকা
সনি-স্মার্ট মুভি ম্যারাথন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াখালী জেলার মাহমুদুল হক। তিনি জিতেছেন সনির লেটেস্ট ব্রাভিয়া ফাইভ সিরিজের ৬৫ ইঞ্চি ফোর-কে গুগল টেলিভিশন। দ্বিতীয় স্থান অর্জনকারী নউফ শাহীন কনা জিতেছেন সনি সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড সেভেন এবং তৃতীয় বিজয়ী জাহিদুল ইসলাম জিতেছেন সনি সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড ওয়ান। গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়া প্রত্যেকে পেয়েছেন আলটিমেট ব্যাজ এন্ড নয়েস ক্যানসেলিং সমৃদ্ধ সনি হেডফোন ডব্লিউএফ-সিএইচ৫২০। পাশাপাশি প্রতিটি রাউন্ডে অংশ নেওয়ারা পেয়েছেন সনি-স্মার্ট মুভি ম্যারাথন স্যুভেনির ও গিফট ভাউচার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
গ্র্যান্ড ফিনালেতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক ও হেড অফ মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, কমেডিয়ান, পডকাস্টার ও অভিনেতা রাকিন আবসারসহ সনি-স্মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ।
অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া
অনুষ্ঠানে বক্তব্যে প্রতিযোগী ও আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশে প্রথমবারের মতো ব্যতিক্রমী ও উদ্ভাবনী এই আয়োজনের জন্য সনি-স্মার্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সামনের দিনের জন্য শুভ কামনা জানান।
সনি-স্মার্টের বক্তব্য
এ সময় সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, “বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে বিগত পাঁচ বছর ধরে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনিকে নিয়ে আমাদের যৌথ যাত্রার পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে দেশব্যাপী কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এর ফলে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির প্রতি ক্রেতাদের আস্থা ও বিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। আমাদের দেশের সনি লাভাররা প্রায় সময়ই আসল সনি পণ্য কিনতে গিয়ে ঠকে যান। ক্রেতারা যাতে প্রতারিত না হন, তা নিশ্চিতে সনি-স্মার্ট দিচ্ছে জাপানের জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা।”



