যৌনপল্লির জীবন নিয়ে সিনেমা ‘রঙবাজার’ ওটিটিতে
যৌনপল্লির জীবন নিয়ে সিনেমা ‘রঙবাজার’ ওটিটিতে

অভিনেত্রী তানজিকা আমিন। ছবি: পরিচালকের সৌজন্যে

যৌনপল্লির মেয়েদের জীবন একদিকে যেমন রঙিন, তেমন অন্যদিকে রয়েছে শূন্যতার গল্প। এমন মানুষের গল্প খুব একটা সামনে আসে না। আড়ালেই থেকে যায় তাঁদের জীবনের কথা। এমন মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘রঙবাজার’ এবার প্রকাশ্যে এল। কেউ বছরের পর বছর জড়িত এই যৌনকাজে, কেউ সবে এসেছেন। এ ছাড়া দেশের নানা প্রান্ত থেকে অনেক মেয়েকে বিক্রি করা হয় এই যৌনপল্লিতে, যাঁদের সবারই আলাদা আলাদা গল্প। সেগুলো সিনেমায় উঠে এসেছে। একসময় তাঁদের জীবন কঠিন বাস্তবতার মধ্যে পড়ে। সেই সিনেমা এ বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমার পরিচালক রাশিদ পলাশ জানান, সিনেমাটি দর্শকদের জন্য এবার লাইভ টেকনোলজিসের ‘সিনেম্যাটিক’ অ্যাপে মুক্তি দেওয়া হয়েছে।

যৌনকর্মীর চরিত্রে অভিনয়

সিনেমায় যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, মৌসুমী হামিদসহ অনেকে। ছবি: সংগৃহীত

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পলাশ বলেন, ‘পৃথিবীর আদিমতম একটি গল্প আমরা বলছি। হাজার বছরের পুরোনো গল্পটি আমরা বলছি। কারণ, পুরো পৃথিবীতে যৌনবৃত্তি শুধু শরীরে নয়, এটা মগজেও; সেটাই আমরা গল্পে দেখিয়েছি। সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে। এর মধ্যে মানবিকতার ছোঁয়া ও জীবন রয়েছে।’ এটি ওটিটিতে গতকাল রোববার মুক্তি পায়।

সিনেমার একটি দৃশ্যে মৌসুমী হামিদসহ অন্যরা। ছবি: পরিচালকের সৌজন্যে

‘রঙবাজার’ সিনেমায় যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন। তিনি চরিত্রটি নিয়ে এর আগে গণমাধ্যমে বলেছিলেন, ‘ব্রোথেলের নারীদের জীবন দেখতে অনেক রঙিন মনে হয়, কিন্তু বাইরে ফাঁকা। ব্রোথেলের নারীদের জীবনের গল্প নিয়েই এই সিনেমা। এখানে আমি নিজেও একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি দর্শকদের দেখা উচিত। আমার মনে হচ্ছে দর্শক দেখবে।’

আরও পড়ুন

এফডিসি থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে কান ছিঁড়ে গেল নায়িকার

১৮ মে ২০২৬

সিনেমার একটি দৃশ্যে তানজিকা আমিন। ছবি: পরিচালকের সৌজন্যে

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছবিটির নির্মাতা রাশিদ পলাশ জানান, ‘মূলত একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়েই আমাদের গল্প।’ সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল পিয়া। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, নাজনীন চুমকী, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু, শাজাহান সম্রাট। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ওটিটি থেকে আরও পড়ুন

বাংলা সিনেমা

মৌসুমী হামিদ

তানজিকা আমিন