ওটিটিতে এলো বাস্তব ঘটনা অবলম্বনে ‘রঙবাজার’
ওটিটিতে এলো বাস্তব ঘটনা অবলম্বনে ‘রঙবাজার’

বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘রঙবাজার’ অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। রোববার (১৭ মে) থেকে ‘সিনেমেটিক’ প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হয়েছে সিনেমাটি। এর আগে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা থাকলেও পাইরেসির কারণে সেই পথ বন্ধ হয়ে যায়।

পাইরেসির শিকার ‘রঙবাজার’

নির্মাতা রাশিদ পলাশের পরিকল্পনা ছিল আগামী কুরবানির ঈদের পর বড় পর্দায় সিনেমাটি মুক্তি দেওয়া। কিন্তু চলতি মাসের শুরুতে সামাজিক মাধ্যমে সিনেমাটির সম্পূর্ণ এইচডি প্রিন্ট ফাঁস হয়ে যায়। ইন্টারনেট থেকে সিনেমাটি সরাতে ব্যর্থ হয়ে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস প্রেক্ষাগৃহের পরিবর্তে ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেয়।

নির্মাতার প্রতিক্রিয়া

নির্মাতা রাশিদ পলাশ গণমাধ্যমকে জানান, ‘রঙবাজার’ সিনেমাটি সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় প্রযোজকের সিদ্ধান্তেই হঠাৎ করে ওটিটিতে মুক্তি দিতে হয়েছে। বড়পর্দার সিনেমা এভাবে আসায় নির্মাতা হিসেবে তার মন খারাপ হলেও পাইরেসির হাত থেকে বাঁচতে প্রযোজকের সামনে আর কোনো বিকল্প ছিল না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিনেমার গল্প ও নির্মাণ

৪০০ বছরের পুরোনো একটি যৌনপল্লী এক রাতে গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘রঙবাজার’। তামজিদ অতুলের গল্পে চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমার বেশিরভাগ দৃশ্যধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে।

অভিনয়শিল্পী

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ