বনলতা এক্সপ্রেস আসছে ২৪ মে হইচই-তে
বনলতা এক্সপ্রেস আসছে ২৪ মে হইচই-তে

প্রেক্ষাগৃহে রেকর্ড গড়া সাফল্যের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে চলতি বছরের সবচেয়ে আলোচিত ও সমাদৃত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস। আগামী ২৪ মে থেকে বিশ্বব্যাপী একযোগে স্ট্রিম করা যাবে তানিম নূর পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমাটি, শুধুমাত্র হইচই-তে।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত সিনেমাটি ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের তুমুল প্রশংসা কুড়িয়েছে। দেশের বক্স অফিসে টানা হাউসফুল শোর রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বজুড়ে প্রবাসী বাঙালিদের মাঝেও সিনেমাটি অভূতপূর্ব উন্মাদনা তৈরি করেছে।

বিশ্বব্যাপী সাফল্য

উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় শহরে সফলভাবে প্রদর্শিত হয়েছে বনলতা এক্সপ্রেস। আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার বৈশ্বিক বাজারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে চলচ্চিত্রটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তারকাবহুল অভিনয়শিল্পী

মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার ও শামীমা নাজনীনসহ একঝাঁক তারকার অনবদ্য অভিনয় এবং চমৎকার নির্মাণশৈলীর কারণে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে এই চলচ্চিত্রটি।

হইচই-এর কান্ট্রি ডিরেক্টরের বক্তব্য

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “বনলতা এক্সপ্রেস নিয়ে দর্শকদের যে উন্মাদনা আমরা সিনেমা হলে দেখেছি, তা এককথায় ঐতিহাসিক। প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে যে জোয়ার তৈরি হয়েছে, এবার তা আমরা দর্শকদের ঘরে পৌঁছে দিতে যাচ্ছি। যারা বড় পর্দায় সিনেমাটি মিস করেছেন কিংবা যারা আবারও এই নস্টালজিক জার্নিটির মুখোমুখি হতে চান, তাদের জন্যই এই আয়োজন। হুমায়ূন আহমেদ স্যারের কালজয়ী গল্পকে তানিম নূর যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা বিশ্বজুড়ে হইচই-এর কোটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রযোজনা ও সহযোগিতা

ইউসিবি নিবেদিত এই বহুল আলোচিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ। সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস। সিনেমাটির সার্বিক সহযোগিতায় রয়েছে DOPE।

আগামী ২৪ মে থেকে ঘরে বসেই ওটিটির পর্দায় উপভোগ করা যাবে বছরের সবচেয়ে সফল সিনেমা বনলতা এক্সপ্রেস, শুধুমাত্র হইচই-তে।