নোরা ফাতেহি কেন মরক্কোকে সমর্থন দিচ্ছেন?
নোরা ফাতেহি কেন মরক্কোকে সমর্থন দিচ্ছেন?

বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি সম্প্রতি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন। তবে শুধু তাঁর চমৎকার পারফরম্যান্সই নয়, বর্তমানে তিনি আলোচিত হচ্ছেন ব্রাজিল-মরক্কো ম্যাচকে কেন্দ্র করে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মাঝে নোরা ফাতেহি নিজেকে মরক্কোর ডাই-হার্ড ফ্যান হিসেবে পরিচয় দিয়েছেন, যার পেছনে রয়েছে তাঁর চর্চিত প্রেমিক মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমি।

মরক্কো সমর্থনের কারণ

নোরা ফাতেহি কানাডায় বেড়ে উঠলেও তাঁর শেকড় মরক্কোয়। আশরাফ হাকিমির সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল। ২০২৫ সালের আফকন টুর্নামেন্টেও নোরা মরক্কোর একটি ম্যাচে উপস্থিত ছিলেন, যা এই গুঞ্জনকে আরও জোরালো করে। যদিও নোরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হাকিমির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে তাঁর স্বভাবসুলভ প্রতিক্রিয়া ভক্তদের মধ্যে রহস্য তৈরি করেছে।

‘সির সির’ গানের সাফল্য

এদিকে নোরা ফাতেহির ফিফা বিশ্বকাপ অ্যান্থেম ‘সির সির’ বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত সংগীত প্রযোজক সঞ্জয় ও ফরাসি শিল্পী ভেজেড্রিমের সঙ্গে তৈরি এই গানটি তাঁর হৃদয়ের খুব কাছের বলে জানিয়েছেন নোরা। তিনি বলেন, ‘মরক্কোর স্টেডিয়ামে ৭০ হাজার দর্শককে “সির সির” স্লোগান দিতে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। পরে সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করে এই স্লোগানটি ব্যবহার করে বিশ্বকাপ সংগীত তৈরি করি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নোরা আরও বলেন, বিশ্বকাপে তাঁর এই অভিজ্ঞতা তাঁর শিল্পীসত্তাকে নতুনভাবে গড়ে তুলেছে। সংগীতের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও মানুষের মধ্যে সংযোগ গড়ে তোলার শক্তি তিনি উপলব্ধি করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ