শেয়ার করুন ফলো করুন ‘রইদ’ সিনেমার প্রশংসায় ভাসছে সবাই। আর নাজিফা তুষির ‘পাগলি সাদুর বউ’ চরিত্রে অনবদ্য অভিনয় নিয়ে তো বলার কিছুই নেই। এবার আলো ছড়ালেন তিনি শাড়ির লুকে স্পেশাল স্ক্রিনিংয়ে।
সিম্পল শাড়ির লুক এলিভেটেড
সিম্পল শাড়ির লুককে এভাবে এলিভেট করা তুষির পক্ষেই সম্ভব। সঙ্গে আছে দারুণ ফিটিংয়ের ক্ল্যাসিক কাটের ব্লাউজ। ব্যাকে কি হোল আর অল্প একটু একস্টেনশনে বদলে গিয়েছে আমেজ।
ডিপ ভি নেক ব্লাউজের বাড়তি আবেদন
সিম্পল ড্রেপের লালপেড়ে কালো শাড়িতে ডিপ ভি নেক ব্লাউজ এনেছে বাড়তি আবেদন। চোখের লেন্সে লুক বদলেছে তুষির। ট্রেন্ডি ছাড়াছাড়া মাসকারা, ডিফাইন্ড আইলাইনার, কাজলরেখা আর হালকা শ্যাডোর আই মেক আপ দেখা যাচ্ছে। সঙ্গে ম্যাট ন্যুড লিপস আর ছোট লাল টিপ।
গয়না ও হেয়ার স্টাইল
নজরকাড়া ম্যাচিং গয়না কানে গ্লায়। হাতে স্টেটমেন্ট চেইন আংটি। হাতভর্তি চুড়ি আর স্ট্র্যান্ডস রেখে করা খোঁপার সাদা ফুল লুকে এনেছে পূর্ণতা।
ছবি: তুষির ইন্সটাগ্রাম
ফটোগ্রাফি: জাহিস হাসান জীবন
ব্লাউজ: ডাস্টকোট দ্য ব্লাউজ
গয়না: সিক্স ইয়ার্ডস স্টোরি
মেকওভার: জাহিদ খান ব্রাইডাল মেকওভার
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:৫৭
তারকা সাজ: নাজিফা তুষি, ফ্যাশন



