বলিউড প্রযোজক কিরণ রাওয়ের পোশাক নিয়ে কটাক্ষের ঝড়
কিরণ রাওয়ের পোশাক নিয়ে কটাক্ষের ঝড়

বলিউডের জনপ্রিয় প্রযোজক, চিত্রনাট্যকার এবং পরিচালক কিরণ রাও সম্প্রতি তার পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তির জমকালো অনুষ্ঠানে ছেলে আজাদকে নিয়ে উপস্থিত হন কিরণ। সেখানেই তার সাজ ও পোশাক নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

অনুষ্ঠানে তিনি লাল-কালো-সাদা রঙের চেক প্রিন্টের প্যান্ট ও কালো টিশার্ট পরেছিলেন। টিশার্টে লেখা ছিল, ‘মিলে তোহ সম্পর্ক করে’। ওড়না হিসেবে তিনি প্যান্টের চেক প্রিন্টের সাথে মিল রেখে গামছা ব্যবহার করেন। তার এই পোশাকের ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি।

একজন নেটিজেন মন্তব্য করেন, ‘আমিরের চতুর্থ বিয়েতেও কি এই পোশাকই পরবেন!’ আরেকজন লেখেন, ‘গ্ল্যামারাস অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত নয়।’ অনেকেই বুঝতেই পারছিলেন না কিরণ কী পোশাক পরেছেন। একজন খোঁচা মেরে লেখেন, ‘কিরণ রাও আসলে কী পরেছেন, কেউ আমাকে বলবেন?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রচলিত তারকাদের ফ্যাশন ট্রেন্ড বরাবরই অনুসরণ করার চেষ্টা করেন না কিরণ রাও। পোশাকে চাকচিক্যের চেয়ে স্বাচ্ছন্দ্যকেই তিনি বেশি গুরুত্ব দেন। যে কারণে তার পোশাক ও সাজসজ্জা প্রশংসার চেয়ে শোবিজ দুনিয়ায় বেশি সমালোচিত ও কটাক্ষের শিকার হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ