ক্ষুধার্ত মোশাররফ করিমের কাছে বিস্কুট চাইলেন সাদিয়া আয়মান
ক্ষুধার্ত মোশাররফ করিমের কাছে বিস্কুট চাইলেন সাদিয়া

গত বছরের মে মাসে মুক্তি পাওয়া সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে একসঙ্গে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী সাদিয়া আয়মান। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই সিরিজে মোশাররফ করিমের আটজন স্ত্রীর একজন হিসেবে দেখা গিয়েছিল সাদিয়া আয়মানকে।

ক্ষুধার্ত অবস্থায় বিস্কুট চাইলেন মোশাররফ

সেই ‘বোহেমিয়ান ঘোড়া’ বা অন্য কোনো সিরিজের শুটিংয়ের সময়ে টানা কাজে ব্যস্ত থাকায় খেতে পারেননি মোশাররফ করিম। ফলে তিনি সাদিয়া আয়মানের কাছে এসে খাবার চান। সম্প্রতি সেই স্মৃতি চারণ করে সাদিয়া আয়মান বলেন, ‘আমরা সবাই যা পাচ্ছি, বিস্কুট, কেক বা কফি, সেসব খেয়েই সিন করছিলাম। একসময় মোশাররফ ভাই, যিনি অনেকক্ষণ ধরে না খেয়ে ছিলেন—না খাওয়া বলতে বোঝানো হচ্ছে সিনের মধ্যে ছিলেন—তিনি এসে বললেন, “আমাকে একটু কেক বা বিস্কুট দে ভাই, আমি তো রোজা রাখিনি, ক্ষুধা লাগছে।”’

নিজেকে মানবিক মানুষ মনে করেন সাদিয়া

অভিনেত্রী আরও বলেন, ‘আমি নিজেকে মানবিক মানুষ বলতে পছন্দ করি। আমার মনে হয় আমি আমার আম্মুর মতো হয়েছি। আমার চেহারা আমার আম্মুর মতোই। যদি কেউ ভাবে যে আমার আম্মুকে কেউ কখনো দেখেনি, তাহলে বলব, তিনি আমারই একটু ওল্ডার ভার্সন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধৈর্যশীল হওয়ার গল্প

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমি আগে অনেক অধৈর্যশীল ছিলাম, প্রচণ্ড চঞ্চল ছিলাম, অনেক দ্রুত কথা বলতাম। এখন আস্তে আস্তে নিজেকে পরিণত করছি। মিডিয়াতে কাজ করার পর থেকে আমি আরও ধৈর্যশীল হয়েছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ