নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুতে শোকের ছায়া
নাট্যকর্মী মিমোর মৃত্যুতে শোকের ছায়া

নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর (২৬) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সকাল আটটার দিকে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা-পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে।

শোক ও বিচার দাবি

মিমোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক। এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘এমন মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। বিভাগের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা শোকে আচ্ছন্ন। আমরা চাই সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এই ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।’

নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা লিখেছেন, ‘অবিশ্বাস্য, মুনিরা মাহজাবিন মিমো। সেদিনও ফোনে কথা হলো। সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপদ পরিবেশের প্রয়োজনীয়তা

সামিনা লুৎফার পোস্টে নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক নোভা আহমেদ মন্তব্য করে বলেন, ‘জটিলতা নিয়ে কথা বলার জন্য আমাদের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

মিমোর সঙ্গে তোলা একটি দলগত ছবি পোস্ট করে পরিচালক প্রীতি দত্ত লিখেছেন, ‘ছবির একদম বাঁ পাশের মেয়েটি মিমো। সে আত্মহত্যা করেছে। ভাবতেই পারছি না। এত ভালো প্রাণচঞ্চল একটা মেয়ে। মাঝে বিভাগে মাস্টার্স করতে ভর্তি হয়েছিলাম, সারাক্ষণ কীভাবে সহযোগিতা করা যায়, তাই নিয়ে ব্যস্ত। আর দেখা হলো না তোমার সাথে...।’

নাট্যকর্মী মহসিনা আক্তার সংক্ষিপ্ত শোক বার্তায় লিখেছেন, ‘আহা রে মিমো।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিমোর সৃষ্টিকর্ম

মিমো ‘লাইসেন্স’ নামে একটি নাটক নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি মঞ্চনাটকে অভিনয়েও দেখা গেছে তাঁকে। তাঁর মৃত্যুতে নাট্যজগতে শোকের ঢেউ বইছে।