সেলিব্রিটি বললে গালাগাল মনে হয়: স্বস্তিকা
সেলিব্রিটি বললে গালাগাল মনে হয়: স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তথাকথিত তারকাদের থেকে একেবারেই ভিন্ন ধারার এই অভিনেত্রী। যেখানে অন্য অভিনেতা-অভিনেত্রীরা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন, সেখানে স্বস্তিকা দিন দুপুরে অটো বা বাসে করেই যাতায়াত করেন। এমনকি গড়িয়াহাটে দাঁড়িয়ে রাস্তায় ফুচকা খেতেও দেখা গেছে তাকে।

সেলিব্রিটি শব্দটি নিয়ে স্বস্তিকার মতামত

সম্প্রতি নিউজ এইট্টিন বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমি নিজেকে সেলিব্রেটি মনে করি না। সেলিব্রিটি কথাটার এত অপব্যবহার হয় যে আমাকে কেউ সেলিব্রিটি বললে মনে হয় কেউ আমাকে গালাগালি দিচ্ছে। আমি সবাইকেই বলি আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন, মহিলা বলুন, যাই বলুন কিন্তু সেলিব্রিটি বলবেন না।’

বর্তমান সময়ে তারকা সংজ্ঞা নিয়ে প্রশ্ন

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী সংখ্যা বা ভিডিওর জনপ্রিয়তা দিয়ে যেভাবে তারকা বিচার করা হয়, তা নিয়েও নিজের মতামত জানিয়েছেন স্বস্তিকা। তার কথায়, ‘এখন সবাই সেলিব্রিটি। কারও যদি বেশি ফলোয়ার্স থাকে, সে-ও সেলিব্রিটি। সবাই এখন ইনফ্লুয়েন্সার। আমি জানি না তারা আসলে কী ইনফ্লুয়েন্স করছেন। চারটে রিল করেও আজকে সবাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাধারণ জীবনযাপনে আত্মবিশ্বাসী স্বস্তিকা

নিজের সাধারণ জীবনযাপন নিয়ে স্বস্তিকার অবস্থান খুবই স্পষ্ট। তিনি বলেন, ‘আমি খুব সাধারণ মানুষ এবং সাধারণভাবেই থাকতে পছন্দ করি। তাই আমায় কেউ সেলিব্রিটি বললে ভালো লাগে না। কেউ বললে আমি বারণ করি।’ তার এই বক্তব্যে স্পষ্ট, তিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখতে চান এবং সেভাবেই জীবন কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ