হলিউড অভিনেত্রী অ্যানে হ্যাথাওয়ে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘দি ডেভিল ওয়্যারস প্রাডা ২’–এর প্রিমিয়ারে এক ভক্তের কাছ থেকে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের একটি কপি উপহার পাওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন।
ইনশাল্লাহ বলার ভিডিও ভাইরাল
এর আগে একটি প্রচারণামূলক সাক্ষাৎকারে ভবিষ্যৎ ও জীবন নিয়ে কথা বলার সময় তিনি স্বাভাবিকভাবে বলেন— “আমি দীর্ঘ ও সুস্থ জীবন চাই, ইনশাল্লাহ।” ভিডিওটি একটি আন্তর্জাতিক মিডিয়ার সাক্ষাৎকার থেকে নেওয়া, যেখানে তিনি বয়স, জীবনদর্শন এবং ভবিষ্যতের আশা নিয়ে কথা বলছিলেন। সেই প্রসঙ্গেই তিনি ‘ইনশাল্লাহ’ শব্দটি ব্যবহার করেন, যা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রিমিয়ারে কুরআন উপহার
লন্ডনের প্রিমিয়ারে সেই ভাইরাল ঘটনার ধারাবাহিকতায় এক ভক্ত অভিনেত্রীর হাতে কুরআন উপহার হিসেবে তুলে দেন। ভক্তটি জানান, ওই সাক্ষাৎকারে তার ‘ইনশাল্লাহ’ ব্যবহার দেখে তিনি অনুপ্রাণিত হয়েই এই উপহার দেন। অ্যানে হ্যাথাওয়ে বিষয়টি বিনয়ের সঙ্গে গ্রহণ করেন এবং ভক্তকে ধন্যবাদ জানান। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, অ্যানে হ্যাথাওয়ে মুসলিম নন এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন কোনো তথ্যও নেই। বিভিন্ন সাক্ষাৎকার অনুযায়ী তিনি নিজেকে আধ্যাত্মিক, তবে কোনো নির্দিষ্ট ধর্মীয় অনুসারী নন হিসেবে পরিচিত করেন।



