সামাজিক মাধ্যমে ‘ককটেল ২’ সিনেমার ট্রেলার ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই সিনেমায় উঠে এসেছে ত্রিকোণ প্রেমের প্রেক্ষাপট, তবে এবারের গল্পে সমকামী প্রেমেরও ছাপ পড়েছে। ট্রেলারের ঝলক দেখে নানা প্রশ্ন উঠছে। প্রতিটি চরিত্র তাদের নিজস্বতা দিয়ে নানা মুহূর্ত শেয়ার করেছেন। অভিনেত্রী কৃতি শ্যাননকে মজার ছলে ‘থ্রিসাম’-এর মতো বলতে শোনা গেছে, যা ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে বিস্তর চর্চা।
শহীদ কাপুরের সঙ্গে কৃতি ও রাশমিকার সম্পর্ক
অভিনেতা শহীদ কাপুর ও কৃতি শ্যাননের পাশাপাশি গল্পে রয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এই সিনেমায় শহীদের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তিনজনের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে ঘনিষ্ঠতা। সেখানেই বেশ কিছু আবেগঘন দৃশ্য দেখানো হয়েছে।
পারিশ্রমিক নিয়েও চর্চা
শুধু বিভিন্ন দৃশ্যের জন্য নয়; এই সিনেমায় তারকাদের পারিশ্রমিক নিয়েও হয়েছে বিস্তর চর্চা। বিশেষ করে শহীদ কাপুরের পারিশ্রমিক নিয়ে তুঙ্গে আলোচনা; তিনি প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন। এক তরুণীর চরিত্রে দেখা গেছে কৃতিকে। ‘ককটেল ২’ সিনেমার জন্য ১৫ কোটি টাকা করে পারিশ্রমিক পেয়েছেন কৃতি ও রাশমিকা মান্দানা।
সমকামী প্রেমের ইঙ্গিত নিয়ে কৃতির বক্তব্য
তবে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তা হলো—সমকামী যুগল হিসেবে দেখা যাবে কৃতি ও রাশমিকাকে। যদিও এই বিষয়টিকে ‘সমকামী’ বলতে নারাজ কৃতি শ্যানন। তিনি প্রশ্ন তুলেছেন, দুজন ছেলের মধ্যে ভালো বন্ধুত্ব হলে যদি এমনটি মনে করা না হয়, তাহলে দুজন মেয়ের ক্ষেত্রে কেন? রাশমিকা মান্দানা অভিনেতা হিসেবে সর্বশেষ সর্বাধিক পঠিত সব খবর রয়েছে।



