দীর্ঘদিন ধরে আটকে থাকা নেটফ্লিক্সের সিরিজ ‘নক অফ’ দিয়ে পর্দায় ফিরছেন কোরীয় অভিনেতা কিম সু–হিউন—এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিতর্কের পর ফেরার পথে কিম সু-হিউন
বছরখানেক আগে এক অপ্রাপ্তবয়স্ক অভিনেত্রীর সঙ্গে ডেটিংয়ের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছিলেন কিম সু–হিউন। এর পর থেকে কার্যত বিনোদন অঙ্গন থেকে দূরে ছিলেন।
আইনজীবীর বক্তব্য
অভিনেতার আইনজীবী কো সাং-রক জানান, ২০২৬ সালের প্রথমার্ধে মুক্তি পেতে পারে সিরিজটি। তিনি বলেন, মিথ্যা অভিযোগ ও হুমকির মধ্যেও সত্য উদ্ঘাটনের চেষ্টা করতে গিয়ে অভিনেতাকে যে মানসিক চাপ সহ্য করতে হয়েছে, এই মুক্তি তাঁকে কিছুটা স্বস্তি দেবে।
সিরিজের মুক্তি স্থগিত হওয়ার কারণ
সিরিজটি প্রথমে ২০২৫ সালের এপ্রিল মাসে মুক্তির কথা থাকলেও একই বছরের মার্চে কিম সু–হিউনের বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পর তা স্থগিত হয়ে যায়। অভিযোগে বলা হয়, কিম সু–হিউন নাকি প্রয়াত অভিনেত্রী কিম সে–রনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান, সেই সময় কিম সে–রন অপ্রাপ্তবয়স্ক ছিলেন।
আইনজীবীর দাবি, এসব অভিযোগ মূলত এক ইউটিউবারের তৈরি করা ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে। সেই ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরিজের সহশিল্পী ও সম্প্রচার
‘নক অফ’ সিরিজে কিম সু–হিউনের সহশিল্পী হিসেবে আছেন জো বো–আহ। ডিজনি প্লাস আটকে থাকা এই সিরিজের সম্প্রচারের সময়সূচি সমন্বয়ের কাজ করছে। তবে কবে আসবে—তা এখনো চূড়ান্ত হয়নি।
নিউ স্ট্রেইটস টাইমস অবলম্বনে



