নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অভিনেতা বাপ্পারাজ
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

নির্বাচন না করার কারণ

বাপ্পারাজ প্রথম আলোকে বলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর মাঝে ব্যবসায়িক কারণ একটি। নির্বাচন করে যদি সময় না দিতে পারি, তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।’ তিনি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

নির্বাচনী উত্তাপ ও নতুন সমীকরণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে এফডিসিপাড়ায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী, জোট ও প্যানেল নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে এখন সরগরম আলোচনা। বাপ্পারাজের সরে দাঁড়ানোর ঘোষণার পর শিল্পী সমিতির নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। সভাপতি পদে শেষ পর্যন্ত কারা মাঠে থাকবেন, তা নিয়ে চলচ্চিত্র মহলে চলছে বিস্তর আলোচনা ও হিসাব-নিকাশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ