ঈদ উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজন নিয়ে হাজির হয়েছে। একক ও ধারাবাহিক মিলিয়ে দুই শতাধিক নতুন নাটক, চলচ্চিত্র, ম্যাগাজিন অনুষ্ঠান, গান ও নাচের মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়ার প্রস্তুতি নিয়েছে তারা। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা—ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। ঈদের দ্বিতীয় দিনে টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠানসূচি নিয়ে এই বিশেষ আয়োজন।
বৈশাখী টেলিভিশন
বেলা ১১টায় প্রচারিত হবে 'গানে গানে ঈদ আনন্দ'। অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী লিজা ও তাঁর দল। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক 'অবশেষে জিরো'। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি ও শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক 'ঝগড়াটে পরিবার'। অভিনয়ে শিবলী নোমান ও পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক 'কফিলের মেয়ে'। অভিনয়ে জেবা জান্নাত, সবুজ আহমেদ ও সোহাগ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক 'মোগো বাড়ি বরিশাল'। অভিনয়ে রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে নাটক 'হাঁড়ির খবর'। অভিনয়ে মোশাররফ করিম, চিত্রলেখা গুহ ও সিনথিয়া ইয়াসমিন। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক 'ভাত হাসান'। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। রাত ১০টায় ধারাবাহিক নাটক 'সাক্ষী মফিজ'। অভিনয়ে মীর সাব্বির, ময়মুনা মম ও সুজাত শিমুল। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক 'দিল মোহাব্বত'। অভিনয়ে জাকিয়া বারী মম ও আরফান আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক 'গ্যাংস্টার'। অভিনয়ে তানহা তাসনিয়া, ইমতু রাতিশ ও শাহেদ আলী।
মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক 'বউয়ের মামলা'। অভিনয়ে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক 'লাভ স্টেশন'। অভিনয়ে চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক 'হয়নি বলা'। অভিনয়ে মুশফিক ফারহান ও আইশা খান। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক 'আদরের দুলাভাই'। অভিনয়ে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক 'কমেন্ট সেন্স'। অভিনয়ে জিয়াউল হক পলাশ ও সাফা কবির। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম 'ডাবল প্রেশার'। অভিনয়ে নিলয় ও তাসনুভা তিশা।
এনটিভি
বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম 'আবার হবে দেখা'। অভিনয়ে আফজাল হোসেন, দীপা খন্দকার, আইশা খান ও প্রান্তর দস্তিদার। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক 'মা বাবা ভাই বোন'। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর ও শবনম ফারিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক 'অবুঝ চোখ'। অভিনয়ে নিলয় ও তানজিকা আমিন। রাত ৯টা ১০ মিনিটে নাটক 'ছুঁয়ে দে আমায়'। অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। রাত ১১টা ৫ মিনিটে নাটক 'শূন্য'। অভিনয়ে জোভান ও আইশা খান।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান 'ক্লাব ইয়াং স্টার'। সন্ধ্যা ৬টায় টক শো 'ঈদ কার্নিভ্যাল'। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক 'সাত ভাই টুম্পা'। অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম ও সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক 'মিস্টার লুই'। অভিনয়ে মোশারফ করিম ও তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৩০ মিনিটে নাটক 'চেকমেট'। অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাফা কবির। রাত ৯টা ৩০ মিনিটে নাটক 'শূন্যের সংসার'। অভিনয়ে নিলয় ও তানিয়া বৃষ্টি। রাত ১১টায় ধারাবাহিক নাটক 'বউ সোহাগী পরিবার'। অভিনয়ে শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা ও সেমন্তী সৌমি। রাত ১১টা ৩০ মিনিটে নাটক 'গরম জামাই'। অভিনয়ে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।



