কারিনার মরদেহের অপেক্ষায় বাবা কায়সার হামিদ
কারিনার মরদেহের অপেক্ষায় বাবা কায়সার হামিদ

মেয়ে কারিনার মরদেহের অপেক্ষায় বাবা কায়সার হামিদ। পরিবার, সহকর্মী, ভক্ত—সবাই অপেক্ষায় ছিলেন সুস্থ হয়ে ফেরার খবরের। কিন্তু সব আশা ভেঙে দিয়ে নিথর দেহে আজ রোববার দেশে ফিরেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।

বিমানবন্দরে বাবার অপেক্ষা

কারিনাকে বহনকারী বিমানটি আজ বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কারিনার মরদেহ গ্রহণ করতে গেটে আছেন তাঁর বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। মিডিয়া তাঁকে ঘিরে রাখলেও মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না তাঁর। চোখ ছলছল করছিল।

জানাজার সময়সূচি

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মাগরিবের নামাজের পর রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তাঁর মরদেহ। আগামীকাল সোমবার ফজরের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাঁকে দাফন করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লিভার জটিলতায় মৃত্যু

লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তাঁর মৃত্যু হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ