আরবাজ খান বুড়ো নন, তিনি বিরল প্রজাতির মানুষ: স্ত্রী সুরা খান
আরবাজ খান বুড়ো নন, তিনি বিরল প্রজাতির মানুষ: স্ত্রী সুরা

বলিউড অভিনেতা আরবাজ খান ও তার স্ত্রী সুরা খানের বয়সের ব্যবধান নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন সুরা। তিনি বলেছেন, আরবাজ মোটেই বুড়ো নন, তিনি বিরল প্রজাতির একজন মানুষ।

প্রেম থেকে বিয়ে

আরবাজ খানের প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের সংসার ভাঙার পর তার জীবনে আবার প্রেম আসে। তিনি ২৫ বছরের ছোট সুরা খানকে বিয়ে করেন। মাত্র তিন মাসের প্রেমের পর ২০২৩ সালের ডিসেম্বরে পরিবারের কাছের মানুষদের নিয়ে দ্বিতীয় বিয়ে সেরেছেন তারা। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

পরিচয় ও সম্পর্ক

অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ অনেক বলিউড নায়িকার রূপটানশিল্পী সুরা খান। রাভিনার মাধ্যমেই আরবাজের সঙ্গে সুরার আলাপ হয়। মাঝেমধ্যে রেস্তোরাঁয় খেতে যেতেন তারা। আরবাজের প্রথম পক্ষের সন্তান আরহানের সঙ্গেও সুরার খুব ভালো সম্পর্ক। আরহানকে প্রায়ই তাদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমালোচনার জবাব

বিয়ের পর থেকেই আরবাজ-সুরা দম্পতি নানা প্রশ্নের সম্মুখীন হন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। দাম্পত্য জীবনের বিভিন্ন বিষয় নিয়ে জোর চর্চা হয়। তবে এই বয়সের ব্যবধানকে পজিটিভভাবেই দেখেন তারা।

সামাজিক মাধ্যম 'আস্ক মি এনিথিং সেশন'-এ ভক্তদের আরবাজের বয়স নিয়ে প্রশ্নের উত্তরে সুরা বলেন, 'শুনুন, ও কিন্তু মোটেই বুড়ো নয়। ও একেবারেই বিরল প্রজাতির একজন মানুষ, যা এই যুগে পাওয়া দুষ্কর।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ