জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা, তবে ট্রফি চান পর্তুগালের হাতে
জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা, ট্রফি চান পর্তুগালে

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়ভক্ত হলেও বিশ্বকাপের ট্রফি দেখতে চান অন্য হাতে। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত এবং সময়ের সঙ্গে ভালোবেসেছেন লিওনেল মেসির ফুটবল জাদু। তবে এবারের বিশ্বকাপে তার প্রত্যাশা— শিরোপা জিতুক পর্তুগাল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চান তিনি।

দাম্পত্য জীবনে ফুটবল তর্ক

জাহিদ হাসানের স্ত্রী সাদিয়া ইসলাম মৌ ব্রাজিলের সমর্থক। ফলে খেলা নিয়ে প্রায়ই তর্ক হয় দুজনের মধ্যে। বাস্তব জীবন আর অভিনয় জীবন কখনোই এক করে দেখেন না মৌ। জাহিদ হাসানের অভিনয়ের কোনো চরিত্রের ছাপ বাস্তব জীবনে চলে এলে সঙ্গে সঙ্গেই তাকে মনে করিয়ে দেন মৌ।

জীবনের কঠিন অভিনয়

জীবন নিয়ে জাহিদ হাসানের দর্শন— জীবনের সবচেয়ে কঠিন অভিনয়টা করতে হয় বাস্তব জীবনেই। মানুষ যখন কষ্টে থাকে, তখনো তাকে হাসতে হয়। পেশাদার অভিনেতা হলেও সেই বাস্তব অভিনয়টা সবচেয়ে কঠিন বলে মনে হয় তার কাছে। শতদুঃখের মাঝেও মুখে হাসি রাখার চেষ্টা করেন তিনি। যখন ভেতরের ভারটা বেশি বেড়ে যায়, তখন নির্জনে কোথাও একা বসে থাকেন এ অভিনেতা। মন খারাপের দিনে কখনো চলে যান মসজিদে। সেখানে নিজের সঙ্গে কথা বলেন, কখনো জমে থাকা কষ্ট থেকে নিজেকে হালকা করতে নীরবে কাঁদেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুলোমনা স্বভাব

বাস্তবে ভুলোমনা স্বভাবের জাহিদ হাসান। আধাঘণ্টা আগে কী বলেছেন, সে কথা মনে রাখতে কষ্ট হয় তার। অন্যদিকে মৌ ঠিক তার বিপরীতমুখী। অতীত সব ঘটনাই যেন তার স্মৃতিতে গাঁথা থাকে। সম্প্রতি দাম্পত্য জীবনের মজার কিছু স্মৃতি শেয়ার করে নিয়েছেন জাহিদ হাসান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ