তৃতীয়বার বিয়ে করছেন আমির খান, ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে সঙ্গী করছেন ৫ জুলাই
তৃতীয়বার বিয়ে করছেন আমির খান ৫ জুলাই

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করবেন তিনি। তবে বিয়ের আয়োজন হবে একেবারেই ঘরোয়া পরিবেশে, যেখানে উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

ঘরোয়া আয়োজনে বিয়ে

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠানে পরিবার ও বন্ধু মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন আমির খানের দুই সাবেক স্ত্রী, তিন সন্তান এবং তার বোনদের পরিবারের সদস্যরা। এছাড়া বলিউডের নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার সন্তোষীসহ কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীর উপস্থিত থাকার কথাও জানা গেছে। তবে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মূল অনুষ্ঠান শেষে তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেতে পারেন।

বিয়ের সময়সূচি ও মেনু

জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা দুপুরের আগেই শেষ হবে। এরপর অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন রাখা হয়েছে। হবু দম্পতি নিজেদের পছন্দের বিভিন্ন খাবার দিয়ে ম্যানু সাজিয়েছেন। তবে সেই ম্যানুতে কী কী থাকছে, তা প্রকাশ করা হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্পর্কের সূত্রপাত

চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় দুই বছরের সম্পর্কের পর এবার আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই বলিউড তারকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ