শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ভিন্নধর্মী প্রেমের উপন্যাস ‘বাসস্টপে কেউ নেই’ নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৩ জুলাই, শুক্রবার রাতে এটি অনুষ্ঠিত হয়।
আলোচনার সূচনা ও অংশগ্রহণ
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয় প্রথমে বই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর অন্য বন্ধুরা আলোচনায় অংশ নেন। উপন্যাসটিতে লেখক প্রেমের গতানুগতিক সংজ্ঞা পেরিয়ে এক নতুন অর্থ উন্মোচন করেছেন। প্রধান দুটি চরিত্র তৃণা ও দেবাশীষ। তাদের দুজনের আলাদা সংসার রয়েছে। তৃণার স্বামী শচীন এবং দেবাশীষের স্ত্রী চন্দনা।
উপন্যাসের মূল ভাবনা
উপন্যাসে দেখা যায়, দেয়ালে ঝুলে থাকা মৃত মানুষের ছবির মতো সংসারে তৃণার অবস্থানও ছিল সম্পূর্ণ ভূমিকাহীন। অন্যদিকে দেবাশীষও তার স্ত্রীর সঙ্গে কোনোভাবে মানিয়ে নিতে পারছিল না। দাম্পত্য জীবনের এই তীব্র শূন্যতা একসময় তৃণা ও দেবাশীষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে।
অন্যান্য অংশগ্রহণকারী
পাঠচক্রে যুক্ত ছিলেন সহসভাপতি অপূর্ব অপু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, অর্থ সম্পাদক সাদিয়া সিদ্দিকা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, ম্যাগাজিন সম্পাদক সিয়াম আহমেদ, বন্ধু সাব্বির রহমান ও রোহানী সাম্য।



