শিক্ষিকার অডিও ভাইরাল, টাঙ্গাইলে অধ্যক্ষ বরখাস্ত
শিক্ষিকার অডিও ভাইরাল, টাঙ্গাইলে অধ্যক্ষ বরখাস্ত

টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের এক নারী শিক্ষিকার মোবাইল ফোনে কথোপকথনের অডিও ভাইরাল হওয়ার ঘটনায় অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ১ এপ্রিল এই সিদ্ধান্ত নেন। অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে কলেজের জীব বিজ্ঞানের সহকারী অধ্যাপক নাজিম উদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অডিও ভাইরালের ঘটনা

এর আগে ২৮ মার্চ কলেজের এক নারী শিক্ষিকার মোবাইল ফোনে কথোপকথনের ১৯ মিনিট ৩৭ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে ভাইরাল হয়। ওই অডিওতে শিক্ষিকা কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

অধ্যক্ষের রাজনৈতিক পরিচয়

স্থানীয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ আমিনুল ইসলাম ২০২৪ সালের ২৮ মার্চ কলেজে যোগদান করেন। এর আগে তিনি শেখ হাসিনা পরিষদ জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতীতের অভিযোগ

একাধিক শিক্ষক ও শিক্ষিকা জানান, ইতোপূর্বেও অধ্যক্ষ উজ্জলের বিরুদ্ধে একাধিক শিক্ষিকার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। শিক্ষকদের দাবি, এই অডিও ভাইরালের ঘটনায় কলেজের শিক্ষক ও শিক্ষিকাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তারা অধ্যক্ষের পদত্যাগের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অধ্যক্ষ ও পর্ষদের বক্তব্য

অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জল এ বিষয়ে বলেন, 'আমি ব্যস্ত আছি। পরে ফোন করে বিস্তারিত জানাচ্ছি।' অন্যদিকে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, 'অডিও ভাইরালের পর চাঞ্চল্য সৃষ্টি হয়। কলেজের অন্য শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ