ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর (২৬) ঝুলন্ত মরদেহ বাড্ডার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
অধ্যাপক আটক
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। তার কল হিস্ট্রি ডিলিট করার প্রমাণ মিলেছে।
চিরকুটের তথ্য
মিমোর চিরকুটে সুদীপ চক্রবর্তী ও এক সহপাঠী উম্মে হানির নাম এবং সুদীপকে টাকা ও গিফট ফেরত দেওয়ার কথা উল্লেখ আছে।



