সৈয়দপুর বন্ধুসভার পাঠচক্রে ‘অপেক্ষা’ নিয়ে আলোচনা
সৈয়দপুর বন্ধুসভার পাঠচক্রে ‘অপেক্ষা’ নিয়ে আলোচনা

বিশ্ব বই দিবস উপলক্ষে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘অপেক্ষা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে সৈয়দপুর বন্ধুসভা। ২৩ এপ্রিল বিকেলে সৈয়দপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সবুজ মাঠে এই আসর বসে।

পাঠচক্রের আলোচনা

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাইশা মালিহার সঞ্চালনায় পাঠচক্রে বন্ধুরা আলোচনা করেন কীভাবে সুরাইয়া, ইমন ও ফিরোজের জীবনের মধ্য দিয়ে লেখক ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন আর অন্তহীন প্রতীক্ষাকে অপূর্বভাবে ফুটিয়ে তুলেছেন। মাইশা মালিহা বলেন, ‘“অপেক্ষা” এমন এক গল্প যেখানে মানুষ তার ভেতরের শূন্যতার সঙ্গে লড়তে লড়তে কেবল একটি সুন্দর সময়ের আশায় পথ চেয়ে থাকে।’

আলোচনা সভা

পাঠচক্র শেষে সাধারণ সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিয়মিত পাঠচক্রের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম আর আলম। তিনি বলেন, ‘ডিজিটাল এই যুগে মানুষের মননশীলতা টিকিয়ে রাখতে বইয়ের কোনো বিকল্প নেই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভাপতির বক্তব্য

সভাপতি মমতাজ পারভিন তাঁর বক্তব্যে বলেন, ‘বই দিবস কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়, বরং প্রতিটি দিনই আমাদের বইয়ের সঙ্গে সখ্য বাড়ানো উচিত।’

অন্যান্য উপস্থিতি

এ সময় আরও উপস্থিত ছিলেন জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তাপস রায়, বন্ধু শামীম আল সাজিদ, রিয়াজুল হাসান, মোছা. ফাতেমা, আশিক হাসান, মাহমুদা মৌ, নুসরাত জাহানসহ অন্য বন্ধুরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ