ঢাবি শহীদুল্লাহ হলে সাংবাদিক হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
ঢাবি শহীদুল্লাহ হলে সাংবাদিক হেনস্তা, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার রাত আনুমানিক ১টায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনজন সাংবাদিক এ ঘটনার শিকার হন।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আতাউর রহমান খান খাদিম ভবনে দায়িত্ব পালন করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওই তিন সদস্যকে হেনস্তা করা হয়। এর আগে হলটিতে ছাত্রদল ও শিবিরের মধ্যে দেয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার ছাত্রদল ‘গুপ্ত’ লিখে দেয়াল লিখন করে। পরদিন শিবির ‘রামদা দল’ লিখে পাল্টা দেয়াল লিখন করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

হাউজ টিউটরের বৈঠক

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলের হাউজ টিউটর মিজানুর রহমান উভয় পক্ষকে নিয়ে একটি কক্ষে বৈঠকে বসেন। এ সময় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনজন সাংবাদিক সেখানে প্রবেশ করলে তাদের বের হয়ে যেতে বলা হয়। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের দিকে তেড়ে আসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংবাদিকের বক্তব্য

হেনস্তার শিকার ‘ডেইলি অবজারভার’-এর ঢাবি প্রতিনিধি বলেন, “আমরা তিনজন রুমে গিয়ে হাউজ টিউটরকে পরিচয় দেই। তখন পাশ থেকে একজন বলেন, ‘হলের ইস্যু, বাইরে থেকে কেন আসছে।’ এরপর কয়েকজন ছাত্রদল কর্মী আমাদের দিকে তেড়ে আসেন।” তিনি আরও বলেন, “ঘটনার সময় হাউজ টিউটর মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তার সামনেই আমাদের হেনস্তা করা হয় এবং মারধরের চেষ্টা করা হয়।”

হাউজ টিউটরের ব্যাখ্যা

শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষক মিজানুর রহমান এ বিষয়ে বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সাংবাদিকরা আসছিলেন। যেহেতু শিক্ষার্থীরা তাদের চিনত না, আমার ধারণা, তখন পেছনে থাকা কয়েকজন শাউট করেছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ