বজ্রপাতের সময় এসি চালালে কী বিপদ হতে পারে?
বজ্রপাতের সময় এসি চালালে কী বিপদ হতে পারে?

প্রচণ্ড গরমের কারণে অনেকেই সারাক্ষণ এসি চালু রাখছেন। এমনকি ঝড়-বৃষ্টি বা বজ্রপাতের সময়ও অনেকে এসি বন্ধ করেন না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের পরিস্থিতিতে অসাবধানতা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

বজ্রপাতের সময় এসি ব্যবহারের ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, বজ্রপাত হলে বিদ্যুৎ লাইনে হঠাৎ করে উচ্চ ভোল্টেজ বা পাওয়ার সার্জ তৈরি হতে পারে। সেই অতিরিক্ত চাপ এসির সার্কিটে পৌঁছালে যন্ত্রের ভেতরের অংশ, বিশেষ করে ইনভার্টার এসির ইলেকট্রনিক বোর্ড, নষ্ট হয়ে যেতে পারে। শুধু তাই নয়, পুরো এসি সিস্টেম অকেজো হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে।

রিমোট দিয়ে বন্ধ করলেই কি নিরাপদ?

অনেকে শুধু রিমোট দিয়ে এসি বন্ধ করলেই নিরাপদ মনে করেন, কিন্তু বাস্তবে এতে পুরো সুরক্ষা পাওয়া যায় না। কারণ বিদ্যুৎ সংযোগ চালু থাকলে লাইনের মাধ্যমে বজ্রপাতের প্রভাব যন্ত্রে পৌঁছানোর ঝুঁকি থাকে। তাই ঝড়-বৃষ্টির সময় এসি বন্ধ করে দেয়ালের সুইচ অফ করা এবং সম্ভব হলে প্লাগ খুলে রাখা সবচেয়ে নিরাপদ বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আউটডোর ইউনিটের সুরক্ষা

এছাড়া এসির আউটডোর ইউনিট খোলা জায়গায় থাকলে বৃষ্টির পানি ও আর্দ্রতার কারণে সমস্যা দেখা দিতে পারে। তাই এটি নিরাপদ ও ঢেকে রাখা জায়গায় স্থাপন করা উচিত। আউটডোর ইউনিটের বৈদ্যুতিক সংযোগও ভালোভাবে নিরোধক রাখা জরুরি।

অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রেও সতর্কতা

বিশেষজ্ঞরা আরও জানান, বজ্রপাতের সময় শুধু এসি নয়, টিভি, ওয়াই-ফাই রাউটার ও ডেস্কটপ কম্পিউটারের মতো অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে সতর্ক থাকা জরুরি, কারণ সামান্য অসতর্কতাও বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। তাই বজ্রপাতের সময় সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে প্লাগ খুলে রাখাই উত্তম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ