ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বিক্ষোভে শিক্ষার্থীরা
ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বিক্ষোভে শিক্ষার্থীরা

রাজধানীর দনিয়া এলাকায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানের করা অপমান সহ্য করতে না পেরে এক ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষকে অবরুদ্ধ করে তারা।

ঘটনার বিবরণ

নিহতের সহপাঠীরা অভিযোগ করে জানায়, বুধবার (২০ মে) তাদের বাংলা ও অর্থনীতি বিষয়ের মডেল টেস্ট ছিল। সাবিকুন নাহারের অর্থনীতি পরীক্ষার প্রিপারেশন হয়তো ভালো ছিল না, সে পরীক্ষায় চুপচাপ বসে ছিল। এক পর্যায়ে সে খাতায় কিছু একটা আঁকা শুরু করে। সেটা দেখতে পেয়ে ইকোনোমিকস মিস ওর খাতা নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ হাসান লিটনের কাছে পাঠান। তিনি অনেকটা সময় ধরে সাবিকুনকে বকাঝকা ও তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

প্রতিক্রিয়া

সহপাঠীদের দাবি, স্কুল কর্তৃপক্ষের এমন আচরণ মানসিকভাবে মেনে নিতে না পেরে বাসায় ফিরে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে সহপাঠীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই তারা আজ বিক্ষোভ শুরু করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তারা জানায়, এর আগেও প্রতিষ্ঠানের চেয়ারম্যান লিটন সাবিকুনের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তার কারণেই সাবিকুন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তারা চেয়ারম্যানের শাস্তির দাবি তোলে।

পুলিশের বক্তব্য

কদমতলী থানার ওসি শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, শিক্ষার্থীরা অভিযোগ করছে, তাদের সহপাঠী সাবিকুন নাহার স্কুলের চাপ ও দুর্ব্যবহারের কারণে আত্মহত্যা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ স্কুল ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ