জামালপুর বন্ধুসভায় হিমুর নীল জোছনা পাঠচক্র
জামালপুর বন্ধুসভায় হিমুর নীল জোছনা পাঠচক্র

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস ‘হিমুর নীল জোছনা’ নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। ১৫ মে আশেক মাহমুদ কলেজের আমতলায় এটি অনুষ্ঠিত হয়।

উপন্যাসের কাহিনি

উপন্যাসের কাহিনি এগিয়েছে হিমু ও তার চারপাশের কিছু বিচিত্র চরিত্রের আগমন-নির্গমন নিয়ে। গল্পে আমরা দেখি, একজন ‘রবীন্দ্রনাথ’ সেজে ঘুরে বেড়ায়। তাকে ঘিরে বিভিন্ন মজার পরিস্থিতি সৃষ্টি হয়। আবার তার বাড়িটিই দখল করে অন্য একদল গড়ে তোলে ‘বঙ্গবন্ধু গবেষণাগার’। এই গবেষণার সহযোগী কিসলু নামের চরিত্রটি একপর্যায়ে হিমুর সুবাদে ভালো কাজের নেশায় জড়িয়ে পড়ে এবং রবীন্দ্রনাথসহ হাজতবাস করে। থানার ওসি এবং সেকেন্ড অফিসারের মধ্যকার মনস্তত্ত্ব, জেল থেকে ছাড়া পেয়ে হিমুর ‘কেয়া’ ও ‘খেয়া’ নামের দুই শিশুকে এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতির ঘরে পৌঁছে দেওয়ার মতো অতি-আকস্মিক উপাদান উপন্যাসের পরতে পরতে ছড়িয়ে রয়েছে।

পাঠচক্রের কার্যক্রম

পাঠচক্রে হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্য নিয়ে কুইজের আয়োজন করা হয়। কুইজে বিজয়ী হয়েছেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোহাম্মদ হৃদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সাংগঠনিক সম্পাদক রাসেল, সহসাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত শৈলী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আদিল, কার্যনির্বাহী সদস্য শামীম এবং বন্ধু হাসান মাহমুদ, নাছির, আবিরা, বিপু।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ