কোদালের হাতল তৈরির কারখানায় কাঠের কাজ চলছে
কোদালের হাতল তৈরির কারখানায় কাঠের কাজ চলছে

কোদালের হাতল তৈরির কারখানায় কাঠের কাজ চলছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, কোদালের হাতল বানানোর জন্য আনা কাঠ নামিয়ে রাখা হচ্ছে। দ্বিতীয় ছবিতে কারখানার বাইরে স্তূপ করে রাখা হয়েছে কাঠ। তৃতীয় ছবিতে যন্ত্রের সহায়তায় মাপমতো কাঠ কেটে নেওয়া হচ্ছে। চতুর্থ ছবিতে একজন কারিগর কোদালের হাতল বানানোর কাজে ব্যস্ত। পঞ্চম ছবিতে মাপমতো কেটে রাখা কাঠের টুকরাগুলো কারখানার সামনে রাখা হয়েছে। ষষ্ঠ ছবিতে চলছে ঘষামাজা। সপ্তম ছবিতে কোদালের হাতল বানানোর পর কারখানায় সাজিয়ে রাখা হয়েছে। অষ্টম ছবিতে মসৃণ করে বানানো এসব হাতল কোদালে জুড়ে দেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ