হুলিয়ান আলভারেজের জীবনসঙ্গী মারিয়া এমিলিয়া ফেরেরোকে নিয়ে জানুন অজানা তথ্য
হুলিয়ান আলভারেজের স্ত্রী মারিয়া এমিলিয়া ফেরেরোর অজানা তথ্য

হুলিয়ান আলভারেজের জীবনসঙ্গীর নাম মারিয়া এমিলিয়া ফেরেরো। ১৩ জুন ২৬ বছর পূর্ণ করেছেন মারিয়া। তাঁর জন্ম আর্জেন্টিনার ক্যালচিন শহরে, যেখানে আলভারেজেরও জন্ম।

ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি দুর্বলতা

ছোটবেলা থেকেই মারিয়া এমিলিয়া ফেরেরো খেলাধুলার প্রতি দুর্বল। বিশেষ করে পরিচিতি পেয়েছেন ফিল্ড হকি খেলে। আর্জেন্টিনার ক্লাব পর্যায়ের হকিতে কিছুদিন আগেও তাঁর দাপট দেখা গেছে।

শিক্ষা ও ইনফ্লুয়েন্সার ক্যারিয়ার

খেলাধুলা ভালোবাসেন বলেই মারিয়া উচ্চমাধ্যমিকের পর শারীরিক শিক্ষা বিষয়ে পড়াশোনা করেন এবং আর্জেন্টিনায় শিক্ষকতার যোগ্যতাও অর্জন করেন। ইনফ্লুয়েন্সার হিসেবেও জনপ্রিয় তিনি, একাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আলভারেজের সঙ্গে সম্পর্কের সূচনা

ছোটবেলা থেকেই আলভারেজ–মারিয়া একে অপরকে চিনতেন। আর সেই সময় থেকেই তাঁদের মধ্যে একধরনের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

প্রকাশ্যে প্রেম ও ব্যক্তিগত জীবনের গোপনীয়তা

দুজনই তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন ২০২২ সালে আলভারেজ ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর। ইংল্যান্ডপর্ব চুকিয়ে স্পেনে যাওয়ার পরও আলভারেজ নিজের ব্যক্তিগত জীবন কিছুটা আড়ালেই রাখতে চেষ্টা করেছেন। একই সঙ্গে দুজন দুজনের ক্যারিয়ারের প্রতিও সব সময় সম্মান রেখেছেন।

পুত্রসন্তানের আগমন

২০২৫ সালে এই জুটি জানান, তাঁদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। ইনস্টাগ্রামের এক ভিডিওতে দেখা যায়, কাছের মানুষদের নিয়ে সে সময় তাঁরা একটি ‘জেন্ডার রিভিল’ অনুষ্ঠান আয়োজন করেন। সেখানেই জানা যায়, পুত্রসন্তানের জন্ম দিতে চলেছেন এই জুটি।

বিচ্ছেদ ও পুনর্মিলন

অথচ কৈশোরে যখন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তখনো নানা রকম অনিশ্চয়তা ছিল। একসময় তাঁদের প্রেমে বিচ্ছেদও ঘটে। তবে সেটা আবার জোড়া লাগে আলভারেজ আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ড পাড়ি দেওয়ার আগেই, ২০২১ সালের গ্রীষ্মে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইংল্যান্ডে একসঙ্গে জীবন

আর তাই ২০২২ সালে আলভারেজ যখন ম্যানচেষ্টার সিটিতে যোগ দেন, তখন আর্জেন্টিনা ছেড়ে মারিয়া এমিলিয়া ফেরেরোও তাঁর সঙ্গে চলে আসেন। এর পর থেকে দুজনকে বহু জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে।

আদর্শ জুটি ও আর্থিক স্বাধীনতা

খেলাধুলার জগতে এই দুজন অনেকের কাছে আদর্শ জুটি হিসেবে স্বীকৃত। সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, মারিয়া এমিলিয়া নিজেও একজন পেশাজীবী হওয়ায় তিনি যা আয় করেন সেটা নিজের খরচ চালানোর জন্যও যথেষ্ট। তবে অনেকে মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মারিয়া এমিলিয়ার লাখ লাখ ফলোয়ার বেড়েছে মূলত আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গী হওয়ার কারণেই।

ইনফ্লুয়েন্সার হিসেবে সাফল্য

সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার বেশি থাকায় ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করার সুযোগ পাচ্ছেন মারিয়া এমিলিয়া। তাঁর মোট সম্পদের পরিমাণ সেভাবে জানা যায় না, তবে অনেকের ধারণা, বেশ ভালোই উপার্জন করেন।

পুত্রসন্তানের জন্ম ও আবেগঘন পোস্ট

এ বছরের ২ জানুয়ারি পুত্রসন্তানের জন্ম দেন তাঁরা। ছেলের জন্মের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন আলভারেজ। সঙ্গে সন্তানের যে ছবিটি দিয়েছেন, সেখানেও ছিল মাকড়সার সিগনেচার স্টাইল।

সমর্থন ও প্রশংসা

মারিয়া এমিলিয়ার সঙ্গে সম্পর্কের পর হুলিয়ান আলভারেজের ব্যক্তিগত জীবনেও স্থিতি এসেছে। কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য এমিলিয়ার প্রশংসাও করেন ফুটবলপ্রেমীরা।