মেয়ের প্রশ্নে আসিফ আকবরের নতুন আত্মোপলব্ধি
মেয়ের প্রশ্নে আসিফ আকবরের নতুন আত্মোপলব্ধি

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর সব সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত ও নানা ইস্যুতে নিজের মতামত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি তার ছোট মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গনের একটি চমকপ্রদ প্রশ্ন ও তা থেকে নিজের আত্মোপলব্ধির বিষয়টি ফেসবুকে পোস্ট করে শেয়ার করেছেন এই কণ্ঠশিল্পী।

মেয়ের প্রশ্ন

বৃহস্পতিবার (৪ জুন) মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে আসিফ লেখেন, ‘আইদাহ্ তার রুমে বেগমের সঙ্গে সময় কাটাচ্ছিল। আমি রুমে ঢুকে সালাম দিলাম। আইদাহ্ সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল- হোয়াট ইজ ইউর নেম বাবা? প্রশ্ন শুনে আমি হতচকিত হয়ে বললাম- মাই নেম ইজ আসিফ আকবর। আইদাহ্ শক্ত কণ্ঠে বলল- নো, আল্লাহু আকবর ইজ ফাইনাল। ইউ আর অনলি আসিফ বাবা!’

আশ্চর্য ও উপলব্ধি

মাত্র চার বছর বয়সী মেয়ের মুখে এমন কথা শুনে আসিফ ভীষণ অবাক হন। ভবিষ্যতে তার ছোট্ট মেয়ে আরও সুসজ্জিতভাবে বেড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। মেয়ের প্রশ্নের প্রেক্ষিতে নিজের শৈশবে শোনা লর্ড ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি কৌতুকও স্মরণ করেন আসিফ। তিনি বলেন, ‘ছোটবেলায় লর্ড ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি কৌতুক শুনেছিলাম। এক ব্যক্তির শিক্ষা-দীক্ষার বহর অনেক বেশি হয়ে গেছে, তিনি আরও পড়তে চান। লর্ড ভানু বলেছিলেন- এবার গিয়ে কেজিতে ভর্তি হোন, তাহলে আপনার শিক্ষা-দীক্ষা কমপ্লিট হবে। সে সময় বিষয়টা কৌতুক মনে হলেও গত কয়েক দশকের রাজনৈতিক ভামদের লেফট রাইট দেখে বুঝতে পারছি, এখন আসলে এটাই বাস্তবতা! কেজি থেকেই শুরু করতে হবে!’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ