ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তার বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে। নেটিজেনদের মধ্যে কে এই হবু বধূ, তা নিয়ে আগ্রহের শেষ নেই।
হবু স্ত্রীর পরিচয়
জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। পেশায় তিনি একজন ডাক্তার। আগামী ১৩ মে তাদের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আনিকা ফরায়েজির বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
বিয়ের অনুষ্ঠানের স্থান ও আয়োজন
সূত্র জানিয়েছে, বিয়ের আকদের অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিয়ের খবরটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডাকসু নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই বিষয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়েছে।



