মালিক সিনেমায় আইটেম গানে মিম ও শুভ, কণ্ঠ দিলেন মিলা
মালিক সিনেমায় আইটেম গানে মিম ও শুভ, কণ্ঠ দিলেন মিলা

বিদ্যা সিনহা মিম ও আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমার আইটেম গানের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। শুটিং শুরুর আগে থেকেই গুঞ্জন ছিল, আইটেম গানে নাচবেন ভিনদেশি কোনো তারকা। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সিনেমার প্রধান অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকেই আইটেম গানে নাচতে। ঢাকার বিএফডিসিতে গানটির সেট তৈরি করা হয়। মিমের সঙ্গে গানে অংশ নেন প্রধান চরিত্রের অভিনেতা আরিফিন শুভ।

চার বছর পর পুনর্মিলন

‘সাপলুডু’ সিনেমায় আরিফিন শুভ ও মিমকে একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল ২০১৯ সালে। চার বছর পর ‘মালিক’ দিয়ে আবার জুটি বাঁধলেন তাঁরা। গত বছরের শেষ দিকে সিনেমার শুটিং পুরোদমে শুরু হলেও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।

দীর্ঘ প্রস্তুতি ও প্রশিক্ষণ

ইউনিটের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সিনেমায় অভিনয়ের জন্য টানা দেড় মাস মহড়ায় অংশ নিয়েছেন মিম। শুধু অভিনয় নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির ওপরও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। প্রস্তুতি নিতে আরিফিন শুভও একই রকম সময় দিয়েছেন। দীর্ঘদিন কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় দুজনই নিজেদের কাজটি নিয়ে বাড়তি মনোযোগী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাম্প্রতিক সিনেমা

শুভর সবশেষ সিনেমা ‘নীলচক্র’ মুক্তি পায় গত বছর। অন্যদিকে মিম অভিনীত সবশেষ সিনেমা ‘দামাল’ মুক্তি পায় ২০২২ সালে।

আইটেম গানে মিলার কণ্ঠ

জানা গেছে, ‘মালিক’ সিনেমার আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা। তবে গানটির শিরোনাম কী, কবে প্রকাশ করা হবে—এসব বিষয়ে কিছুই বলতে চান না পরিচালক সাইফ চন্দন। আগামী পবিত্র ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। সেভাবে প্রস্তুতিও চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ