সাদিক কায়েমের আকদ শেষে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত
সাদিক কায়েমের আকদ শেষে ওসমান হাদির কবর জিয়ারত

বুধবার (১৩ মে) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কবর জিয়ারত ও দোয়া

আকদ অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নূরুল ইসলাম বুলবুল এমপিসহ দলীয় নেতাকর্মীরা। কবর জিয়ারত শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অন্যদিকে, বিয়ের অতিথিদের নিয়ে আলাদাভাবে ওসমান হাদির কবর জিয়ারত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীসহ ডাকসু নেতারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কনে পরিচিতি

জানা গেছে, কনের নাম আনিকা ফারদীন ফরায়েজি। তিনি আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আনিকা পেশায় চিকিৎসক এবং বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ