রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমা দেখে যা বললেন দীপিকার বাবা
রণবীরের ‘ধুরন্ধর’ সিনেমা দেখে দীপিকার বাবার মন্তব্য

গত বছরের শেষে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে এখনো চলছে আলোচনা। মুক্তির মাস তিনেকের মাথায় আসে এর সিক্যুয়েল। দুটি সিনেমাই বক্সঅফিসে নজিরবিহীন সাফল্য পেয়েছে। ভারতীয় গুপ্তচর হামজা আলির চরিত্রে অভিনয় করা রণবীর সিংয়ের জয়জয়কার। আদিত্য ধর পরিচালিত এই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ সিনেমাবোদ্ধা ও রাজনৈতিক নেতাদের একাংশ। তবে জামাইয়ের সিনেমা নিয়ে ভিন্নমত পোষণ করলেন রণবীরের শ্বশুর প্রকাশ পাড়ুকোন।

প্রকাশ পাড়ুকোনের মতামত

দীপিকা পাড়ুকোনের বাবা প্রকাশ পাড়ুকোন ভারতের খ্যাতনামা ব্যাডমিন্টন তারকা। জামাই হিসেবে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ তিনি। তবে সিনেমা দেখে তিনি মনে করেন, ‘ধুরন্ধর’-এ প্রয়োজনের তুলনায় হিংসা বেশি। তিনি বলেন, ‘এটি একটি দুর্দান্ত সিনেমা। খুব ভালোভাবে তৈরি এবং সবার অভিনয়ও চমৎকার। তবে আমার মনে হয়েছে, এ সিনেমায় হিংসা একটু বেশিই রয়েছে। যদিও বেশিরভাগ দর্শক ছবিটিকে পছন্দ করেছেন, সেটাই গুরুত্বপূর্ণ।’

পরিবারে রণবীরের প্রভাব

প্রকাশ পাড়ুকোন জামাই রণবীরকে নিয়ে গর্বিত। তিনি বলেন, ‘রণবীরের সঙ্গে শুধু সিনেমা নয়, খেলাধুলা নিয়েও প্রচুর গল্প হয়। তার খেলায় খুব আগ্রহ আছে। আমাদের চারজনের পরিবার খুব চুপচাপ ধরনের, কিন্তু রণবীর এসে আমাদের জীবন আলো করেছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দীপিকার নীরবতা ও প্রতিক্রিয়া

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীরের অভিনয় নিয়ে যখন সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তখন নীরব ছিলেন তার স্ত্রী দীপিকা। সিনেমার বিশেষ প্রদর্শনীতেও স্বামীর পাশে ছিলেন না তিনি। এতে রণবীরের ভক্ত-অনুরাগীরা দীপিকার ওপর ক্ষোভ উগরে দিয়ে কটাক্ষ করেন। কেউ কেউ সামাজিক মাধ্যমে লেখেন, ‘আপনি তো একেবারে নীরবে অত্যাচার করছেন! ৫০০ কোটির ব্যবসা করা সিনেমার প্রদর্শনীতেও এলেন না!’ একাধিক কটাক্ষের পর মুখ খুলতে বাধ্য হন দীপিকা। তিনি বলেন, ‘আমি আপনাদের সবার আগে ছবিটা দেখে ফেলেছি। এবার বরং আপনারা হাসাহাসি করুন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা

‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর দীপিকা পাড়ুকোন ঘোষণা দেন, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। বড় মেয়ে দুয়ার দুই বছরের মাথায় রণবীর-দীপিকার সংসারে আসছে নতুন অতিথি।