ব্রাজিল আজ দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করেছে। ব্রাজিল সমর্থকেরা এই বিজয়ে উল্লসিত। এই চমৎকার জয় উদযাপনে দেশের তারকারাও পিছিয়ে নেই। সকাল থেকেই ব্রাজিল সমর্থক তারকাদের ফেসবুক পোস্টে এই জয়ের প্রশংসা ও শুভকামনায় ভরে গেছে। প্রিয় দলকে শুভকামনা জানিয়ে বিভিন্ন তারকা কী বলছেন, তা ছবির গল্পে দেখে নিতে পারেন।
শাহনাজ খুশি
শাহনাজ খুশি তাঁর ফেসবুক পোস্টে স্বামী বৃন্দাবন দাসকে লিখেছেন, ‘আমরা দুজন, দুই দলের ভক্ত, কিন্তু কখনো খারাপ বাক্য বিনিময় হয়নি। কারণ, আমরা খেলাটার ভক্ত এবং তাঁর (বৃন্দাবন দাস) প্রথম প্রেম, ফুটবল। যে দল বা দেশেরই খেলা হোক, তা সমান গুরুত্ব দিয়ে দেখা হয়। কারণ, ভদ্রলোক স্বয়ং একদা তুখোড় খেলোয়াড় ছিলেন। ব্রাজিলিয়ানদের জন্য শুভকামনা।’ ছবি: ফেসবুক থেকে
জান্নাতুল সুমাইয়া হিমি
খেলা নিয়ে সবর অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গতকাল রাতেই ভক্তদের সঙ্গে খেলার সময় পোস্ট করে মেতে উঠেছেন তর্কবিতর্কে। আজ ব্রাজিলের জয়ের পরে লিখেছেন, ‘অভিনন্দন আমার পছন্দের ব্রাজিল, শুভকামনা।’ ছবি: ফেসবুক থেকে
আবু হেনা রনি
অভিনেতা ও কমেডিয়ান আবু হেনা রনি ব্রাজিল সমর্থক। খেলাটি নিয়ে খুবই সরব তিনি। ফেসবুকে লিখেছেন, ‘কী বুঝলা? তোমাদের ওই তিন গোল দিতে, আমাদের অর্ধেক সময় লাগে। যাক, আজ তারা র্যাঙ্কিং লিস্ট খুঁজে বের করছে, যা আলজেরিয়া লুকিয়েছে।’ ছবি: ফেসবুক থেকে
মোনালিসা
বর্তমানে নিউইয়র্কে বসবাসকারী অভিনেত্রী মোনালিসা খেলা শুরুর আগেই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ব্রাজিল সাপোর্টাররা সাড়া দিন। আপনি ব্রাজিল সমর্থক হলে কমেন্ট করে জানান আপনার সমর্থন।’ ছবি: ফেসবুক থেকে
তানজিকা আমিন
আর্জেন্টিনার সমর্থক এই অভিনেত্রী ৭ গোল প্রত্যাশা করেছিলেন। কমেন্ট সেকশন বন্ধ করে অভিনেত্রী তানজিকা আমিন লিখেছেন, ‘আজকে সবচেয়ে বেশি হতাশ হয়েছে স্টেডিয়ামে বসে থাকা খোদ ব্রাজিল সমর্থকেরা। বেচারারা ঠিকমতো উল্লাসে মেতেই উঠতে পারল না। এত বোরিং খেলাও হতে পারে?’ চরকির সৌজন্যে
নিলয় আলমগীর
অভিনেতা নিলয় আলমগীর আর্জেন্টিনার সমর্থক। ছবিটি পোস্ট করে মজা করে লিখেছেন, ‘হাইতিপুল একাদশের সঙ্গে বিজয়ে শুভেচ্ছা!’ ছবি: ফেসবুক থেকে
জিয়াউল হক পলাশ
অভিনেতা জিয়াউল হক পলাশ ব্রাজিলের সমর্থক। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সবাই এখন ব্রাজিল নিয়ে যা বলে।’ রঞ্জিত সরকার নামের এক ভক্ত লিখেছেন, ‘সবখানেই ব্রাজিল কাবিলা ভাই।’ ছবি: ফেসবুক থেকে
কাজল আরেফিন অমি
ব্রাজিল হাইতিকে ৩ গোল দেওয়ার পর ব্রাজিল সমর্থক নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, ‘এখন থেকে মুখে কিছু কমু না।’ ছবি: ফেসবুক থেকে
বাপ্পা মজুমদার
গায়ক বাপ্পা মজুমদার লিখেছেন, ‘অভিনন্দন ব্রাজিল দল।’ ছবি: ফেসবুক থেকে



