মেট গালার ইতিহাস ও গুরুত্ব
মেট গালা বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্যাশন চ্যারিটি ইভেন্টগুলোর একটি। প্রতি বছর মে মাসের প্রথম সোমবার নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এই আয়োজন হয়। ১৯৪৮ সালে মার্কিন ফ্যাশন প্রচারক এলেনর ল্যাম্বার্টের হাত ধরে এর যাত্রা শুরু হয়। বর্তমানে মেট গালার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যানা উইনটোর, যিনি টানা ৩৭ বছর 'ভোগ' ম্যাগাজিনের সম্পাদক-ইন-চিফ হিসেবে কাজ করছেন।
আমন্ত্রণ প্রক্রিয়া ও প্রবেশমূল্য
মেট গালার লালগালিচায় যে কাউকে আমন্ত্রণ জানানো হয় না। চেয়ারপারসন অ্যানা উইনটোর নিজেই অতিথিদের তালিকা তৈরি করেন। তার অনুমতি ছাড়া কোনো তারকা অনুষ্ঠানে প্রবেশ করতে পারেন না। প্রবেশের জন্য প্রতিটি চেয়ারের দাম এবার ১ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ২২ লাখ টাকা। তবে বেশিরভাগ তারকার প্রবেশমূল্য তাদের পৃষ্ঠপোষক ব্র্যান্ডগুলো পরিশোধ করে।
এবারের থিম: ফ্যাশন ইজ আর্ট
প্রতি বছরের মতো এবারও মেট গালার থিম আগেই ঘোষণা করা হয়েছে। থিমটি হলো 'ফ্যাশন ইজ আর্ট'। তারকাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের প্রতিটি পোশাক যেন একটি শিল্পকর্ম হয়। হিউম্যান ফর্ম থেকে শুরু করে বোল্ড সিলুয়েট—যেকোনো কিছু নিয়ে কাজ করতে পারবেন তারা।
কো-চেয়ার ও বিশেষ উপস্থিতি
এবারের মেট গালার মূল দায়িত্বে থাকছেন অ্যানা উইনটোর। তার সঙ্গে কো-চেয়ার হিসেবে থাকছেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও টেনিস কিংবদন্তি ভেনাস উইলিয়ামস। সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হবেন পপ তারকা বিয়ন্সে। ২০১৬ সালের পর এই প্রথম তিনি মেট গালার লালগালিচায় উপস্থিত হবেন এবং কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন।
প্রদর্শনী ও অন্যান্য তথ্য
মেট গালা শেষে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের এম ন্যস্ত গ্যালারিতে ১০ মে থেকে ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত একটি বিশাল প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেখানে সাধারণ দর্শকরা মেট গালার পোশাক ও আয়োজনের একঝলক দেখতে পারবেন।



