ছেলের সিনেমা দেখে আবেগে ভাসলেন আমির খান
ছেলের সিনেমা দেখে আবেগে ভাসলেন আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক আমির খান সম্প্রতি তাঁর ছেলে জুনাইদ খানের সিনেমা ‘এক দিন’ দেখার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। সিনেমার প্রচারণার অংশ হিসেবে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ‘এক দিনের মেহফিল’ শীর্ষক একটি মিউজিক্যাল ইভেন্ট। সোশ্যাল মিডিয়ায় ইভেন্টের ভিডিও ও ছবি ভাইরাল হয়ে গেছে, যেখানে আমিরকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যাচ্ছে।

আমিরের প্রশংসায় সাই পল্লবী

ইভেন্টে আমির সাই পল্লবীর অভিনয়ের বিশেষভাবে প্রশংসা করেছেন, যিনি এ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় প্রথমবারের মতো হাজির হচ্ছেন। তিনি বলেছিলেন, সাইকে তিনি ‘দেশের সেরা অভিনেত্রী’ মনে করেন। অনুষ্ঠানের এক ক্লিপে দেখা যায়, আমির খান আবেগে চোখে জল নিয়ে হাসছেন এবং সাই পল্লবীর সঙ্গে আলাপ করছেন। পরে জুনাইদের সঙ্গেও কয়েকটি কথা বলতে দেখা যায়।

ভাইরাল ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অন্য এক ভিডিওতে দেখা গেছে, ‘সিতারে জমিন পর’ অভিনেতা আমির সাইকে প্রশংসা জানাচ্ছেন এবং বলেন, ‘আমাদের দেশে আজ যে সেরা অভিনেত্রী, তিনি সাই পল্লবী।’ সঙ্গে তিনি হাসিমুখে মজা করে বলেন, ‘জুনাইদও ভালোই কাজ করেছে।’ ৬১ বছর বয়সী আমির ছবির একটি গানও মঞ্চে গেয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘এক দিন’ সিনেমার গল্প

রোমান্টিক ড্রামাধর্মী সিনেমাটির পরিচালক সুনীল পান্ডে। ছবিটি প্রযোজনা করেছেন মনসুর খান, আমির খান ও অপর্ণা পুরোহিত। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন জুনাইদ খান ও সাই পল্লবী। গল্পটি একজন অন্তর্মুখী প্রেমিক জুনাইদকে নিয়ে, যিনি তাঁর সহকর্মী সাইকে ভালোবাসেন, কিন্তু খোলাখুলি প্রকাশ করতে পারেন না। কিন্তু যাত্রা ঘুরে যায় যখন তিনি জাপানে দুর্ঘটনার শিকার হন।

এ ছবিতে আবারও প্রযোজক হিসেবে একসঙ্গে কাজ করছেন আমির খান ও মনসুর খান, যাঁরা এর আগে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ও ‘জো জিতা ওহি সিকান্দার’-এর মতো ক্ল্যাসিক ছবিতে কাজ করেছেন। ছবিটি মুক্তি পাবে আগামী ১ মে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ