ঈদের পঞ্চম দিনে মোশাররফ করিম ও চঞ্চলের নাটক
ঈদের পঞ্চম দিনে মোশাররফ করিম ও চঞ্চলের নাটক

গতকাল শেষ হয়েছে ঈদের টানা ছুটি। আজ সোমবার থেকে অনেকেই ফিরেছেন কর্মব্যস্ত জীবনে। তবে ঘরে-বাইরে এখনো রয়ে গেছে ঈদের আমেজ। সেই আবহে ছোট পর্দাতেও থাকছে বিশেষ আয়োজন। হাসির নাটক, পারিবারিক গল্প, সম্পর্কের টানাপোড়েন আর হালকা বিনোদনে সাজানো হয়েছে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানমালা।

আজকের আয়োজনে একাধিক নাটকে দেখা যাবে মোশাররফ করিমকে। পাশাপাশি থাকছেন চঞ্চল চৌধুরী, জিয়াউল হক পলাশ, ইয়াশ রোহান, সুনেরাহ্ বিনতে কামালসহ আরও অনেকে। ঈদের পঞ্চম দিনের টিভি আয়োজন নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন—পর্ব ২।

এনটিভির আয়োজন

বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘দখলদার’। অভিনয়ে তাসনুভা তিশা, রানা চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘আতর’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে নাটক ‘টেন মিনিটস’। অভিনয়ে আরশ খান, সুনেরাহ্ বিনতে কামাল। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘ঘরবন্দী’। অভিনয়ে নিলয়, নীলাঞ্জনা নীলা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈশাখী টেলিভিশনের আয়োজন

বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী ঐশী ও তাঁর দল। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। অভিনয়ে আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি, শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঝগড়াটে পরিবার’। অভিনয়ে শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’। অভিনয়ে জেবা জান্নাত, সবুজ আহমেদ, সোহাগ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মোগো বাড়ি বরিশাল’। অভিনয়ে রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘ধার মতিন’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভাত হাসান’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’। অভিনয়ে মীর সাব্বির, ময়মুনা মম, সুজাত শিমুল। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দিল মোহাব্বত’। অভিনয়ে জাকিয়া বারী মম, আরফান আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘কফিলের ছেলে’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।

মাছরাঙার আয়োজন

বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘চান মিয়ার সুন্দরী বউ’। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত আটটায় নাটক ‘লাইটার’। অভিনয়ে জিয়াউল হক পলাশ, পারসা ইভানা। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘মনের মতো মন’। অভিনয়ে ইয়াশ রোহান, নাজনীন নীহা। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘আপন পর’। অভিনয়ে তৌসিফ, সাদনিমা।