আজকের টেলিভিশনের পর্দায় থাকছে একাধিক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক। দর্শকরা উপভোগ করতে পারবেন মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা, আরশ খান, জোভানসহ জনপ্রিয় তারকাদের অভিনয়। নিচে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানসূচি তুলে ধরা হলো।
এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে দলীয় সংগীতানুষ্ঠান ‘আমরা সবাই রাজা’। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘ম্যাংগো ড্যান্স ক্লাব’। এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-৪’। এতে অভিনয় করছেন মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি ও সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘বিয়ের কোনো বয়স নেই’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। রাত ১১টায় টেলিফিল্ম ‘শয়তানের কাঠি’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘ডার্লিং হারবার’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। বিকেল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘ফরগেট মি নট’। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বামীরা পলাতক’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘প্রিন্সেস অ্যান্ড দ্য ফ্রগ’। এতে অভিনয় করেছেন আরশ খান ও জীম। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও স্পর্শিয়া। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভিডিও লিংক’। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক ‘জামাই বউ স্টুডেন্ট’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘দুটি মন’। এতে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ্ বিনতে কামাল। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘পাল্লু বিল্লুর বিয়ে’। এতে অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েল। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘নোটবুক’। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল ও খায়রুল বাসার। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মীমাংসা’। এতে অভিনয় করেছেন নিলয় ও হিমি।



