স্ট্রেঞ্জার থিংস: দশকের সেরা সায়েন্স ফিকশন সিরিজের গল্প
স্ট্রেঞ্জার থিংস: দশকের সেরা সায়েন্স ফিকশন সিরিজ

পরিচিতি

পরিচালক ও লেখক ডাফার ব্রাদার্সের সৃষ্ট স্ট্রেঞ্জার থিংস একটি সায়েন্স ফিকশন ও মিস্ট্রি ধাঁচের সিরিজ। এটি ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচটি সিজনে মোট ৪২টি পর্ব নিয়ে মুক্তি পেয়েছে। আইএমডিবিতে সিরিজটির রেটিং ৮.৬/১০, যা এর ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ।

গল্পের শুরু

সিরিজের গল্প শুরু হয় উইল, মাইক, ডাস্টিন ও লুকাস নামে চার বন্ধুকে নিয়ে। তাদের জীবন ছিল আর দশটা সাধারণ শিশুর মতো—সাইকেলে করে স্কুলে যাওয়া আর আড্ডা দেওয়া। কিন্তু বন্ধু উইল হারিয়ে গেলে তাদের জীবনে নেমে আসে বড় পরিবর্তন। উইল সাধারণ কোনো জায়গায় নয়, হারিয়ে যায় আপসাইড ডাউন নামে এক রহস্যময় জগতে।

আপসাইড ডাউনের রহস্য

আপসাইড ডাউন অদ্ভুত ও ভয়ংকর সব প্রাণীতে ভরা একটি অন্ধকার জগৎ। সিরিজটি চমৎকার বিজ্ঞান কল্পকাহিনি, অতিপ্রাকৃতিক রহস্য ও বন্ধুত্বের মেলবন্ধনে দারুণ একটি অভিজ্ঞতা দিয়েছে দর্শকদের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ