ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক ও ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক নতুন নাটক। থাকছে চলচ্চিত্র, ম্যাগাজিন, গান, নাচসহ নানা বৈচিত্র্যময় আয়োজন। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা—ওটিটিতেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। টেলিভিশন চ্যানেলগুলোয় আজ কী কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন।
বৈশাখী টেলিভিশনের আয়োজন
বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী কাজী শুভ ও ইসরাত জাহান জুঁই। বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হয় ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। এতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি ও শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঝগড়াটে পরিবার’। এতে অভিনয় করেছেন শিবলী নোমান ও পূর্ণিমা বৃষ্টি।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হয় ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’। এতে অভিনয় করেছেন জেবা জান্নাত, সবুজ আহমেদ ও সোহাগ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মোগো বাড়ি বরিশাল’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘কাছের কেউ’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদমিনা বিনতে নোমান।
রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভাত হাসান’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা জুঁই। রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, ময়মুনা মম ও সুজাত শিমুল। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দিল মোহাব্বত’। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও আরফান আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘সাহেব বিবি গোলাম’। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও নাবিলা ইসলাম।
মাছরাঙার আয়োজন
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘সুগার ফ্রি লাভ’। এতে অভিনয় করেছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক ‘বউ না বিপদ’। এতে অভিনয় করেছেন নিলয় ও হিমি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘দরদিয়া’। এতে অভিনয় করেছেন তৌসিফ ও নাজনীন নীহা। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘কাকার টিকটকার বউ’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তাসনুভা তিশা।
এনটিভির আয়োজন
বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘সিন্ডিকেট বাদল’। এতে অভিনয় করেছেন আরশ কান ও মাফতোহা জান্নাত জিম। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর ও শবনম ফারিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘জামাই বেশি বোঝে’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। রাত ৯টা ১০ মিনিটে নাটক ‘সিচুয়েশনশিপ’। এতে অভিনয় করেছেন নিলয় ও আইশা খান। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘প্রেমের তরী’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও আইশা খান।
আরটিভির আয়োজন
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, চাষী আলম ও সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘জ্বীন ও পরীর সংসার’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘জামাই কার?’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও হিমি। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘আমানত’। এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও অর্চিতা স্পর্শিয়া। রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। এতে অভিনয় করেছেন শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা ও সেমন্তী সৌমি।



