আকর্ষণীয় সব লুকে প্রায়ই দেখা দেন এই সুন্দরী অভিনেত্রী। এবার কালো শাড়িতে নিজের ছবি পোস্ট করলেন সামিয়া অথই। খুনসুটির আমেজে বললেন 'আমি শুধু আমার'।
শাড়ির ডিজাইন
সাদা এমব্রয়ডারি করা চওড়া পাড়ের কালো শাড়ি পরেছেন অথই। দারুণ ফিটিংয়ের বোটনেক ব্লাউজে একই কারুকাজ করা ফুলস্লিভসের বর্ডারে আকর্ষণ বাড়িয়েছে ব্যাকলেস ডিজাইন।
মেকআপ ও হেয়ারস্টাইল
ন্যুড লিপস বেশ মানিয়েছে অথইকে। কাজল-আইলাইনার আর হালকা আইশ্যাডো ছাড়া সাজে আর কোনো বাড়াবাড়ি নেই। হাফ পনিটেইলে স্মার্ট লুক দেখা যাচ্ছে।
গয়না ও আনুষঙ্গিক
আংটি আর ধূসর নেলকালারের সঙ্গে আছে ম্যাচিং কালো ক্লাচ। ক্লাচে পার্ল এমবেলিশমেন্ট। হাতে পরেছেন সোনালি চেনের ঘড়ি। কানে সাদা-কালো পাথরের ঝোলানো দুল পরেছেন তিনি।
ছবি: সামিয়া অথইয়ের ইন্সটাগ্রাম প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:৩৭



