তৃষাকে উদয়নিধি স্ট্যালিনের ১২ কোটি টাকার সিনেমার প্রস্তাব
তৃষাকে উদয়নিধি স্ট্যালিনের ১২ কোটি টাকার প্রস্তাব

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শপথগ্রহণের পাঁচ দিন পরও আলোচনা থামছে না। শপথ অনুষ্ঠানে প্রথম সারিতে বসেছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান, যিনি বিজয়ের ‘প্রেমিকা’ হিসেবে পরিচিত। এরই মধ্যে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে গুঞ্জন চলছে— তৃষার জন্যই নাকি বিজয়ের প্রথম স্ত্রীর সঙ্গে দূরত্ব বেড়েছে এবং বিচ্ছেদের মামলা চলছে।

উদয়নিধি স্ট্যালিনের কোটি টাকার প্রস্তাব

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পুত্র ও তামিলনাড়ুর সাবেক উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ১২ কোটি রুপির একটি প্রস্তাব দিয়েছেন। তিনি একটি নতুন সিনেমা নির্মাণ করছেন, যেখানে তৃষাকে নায়িকা হিসেবে নিতে চান। পারিশ্রমিক হিসেবে এই অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে, যা তৃষার বর্তমান পারিশ্রমিকের প্রায় ছয় গুণ বেশি বলে জানা গেছে।

রাজনীতি থেকে সিনেমায় ফিরছেন উদয়নিধি

উদয়নিধি স্ট্যালিন রাজনীতির পাশাপাশি তামিল সিনেমার একজন অভিনেতা ও প্রযোজক। বর্তমানে রাজনীতির কারণে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও তিনি আবারও সিনেমা নির্মাণে হাত দিচ্ছেন। তার নতুন সিনেমার জন্য নায়িকা হিসেবে প্রথম পছন্দ তৃষা কৃষ্ণান। তবে অভিনেত্রী এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা, তা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তৃষার সিনেমা ‘করুপ্পু’ মুক্তি অনিশ্চিত

অন্যদিকে, তৃষা কৃষ্ণানের সিনেমা ‘করুপ্পু’ মুক্তি পাওয়ার কথা ছিল। বিভিন্ন প্রেক্ষাগৃহে সকালের শো বরাদ্দ হয়ে গেলেও শেষ মুহূর্তে সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক কবে সিনেমাটি মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ