ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভায় ‘মা’ উপন্যাস পাঠচক্র
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘মা’ উপন্যাস পাঠচক্র

কথাসাহিত্যিক আনিসুল হকের বিখ্যাত উপন্যাস ‘মা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা। গত ১২ মে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অতিথি ও আলোচনা

পাঠচক্রে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন বন্ধুসভার উপদেষ্টা এ বি এম এহসান উল্লাহ খাঁন ও আইন বিভাগের শিক্ষক তানভীর মাহতাব। বইপড়া নিয়ে তানভীর মাহতাব বলেন, ‘একটি ভালো বই, একটি সুন্দর আলোচনাই বদলে দিতে পারে ভাবনার জগৎ।’

উপন্যাসের মূল ভাবনা

পাঠচক্রে আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধ, মায়ের অসীম ত্যাগ, অপেক্ষা, ভালোবাসা ও একজন মায়ের হৃদয়ের গভীরতম অনুভূতির গল্প। বইটির প্রতিটি অধ্যায় যেন আমাদের ইতিহাস ও মানবিকতার সামনে নতুন করে দাঁড় করিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অংশগ্রহণকারী বন্ধুরা নিজেদের অনুভূতি, প্রিয় অংশ ও উপন্যাসটির সামাজিক ও মানবিক দিক নিয়ে মতামত ভাগাভাগি করেন। সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা কার্যক্রম থেকে আরও পড়ুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ