কানে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস'-এর ২৫ বছর পূর্তি উদযাপন
কানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর ২৫ বছর পূর্তি উদযাপন

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে ১৩ মে রাতে বিশেষ আয়োজনে উদযাপিত হয়েছে জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস–এর ২৫ বছর পূর্তি। স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভালের গ্রাঁ লুমিয়ের থিয়েটারে ছবিটির বিশেষ মধ্যরাতের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে লালগালিচায় একসঙ্গে হাজির হন ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজ এবং জরদানা ব্রুস্টার।

বিশেষ প্রদর্শনী ও আবেগঘন মুহূর্ত

বিশেষ এই প্রদর্শনীটি ছিল উৎসবের ‘স্পেশাল স্ক্রিনিং’ বিভাগের অংশ। ২০০১ সালে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্রটিকে আয়োজকেরা এক ধরনের সমসাময়িক ক্লাসিক হিসেবে সম্মান জানিয়ে এই প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক নিল এইচ. মরিটজও। দর্শকদের সামনে বক্তব্য দিতে গিয়ে ভিন ডিজেল জানান, দুই দশকেরও বেশি সময় পরও ছবিটির প্রতি দর্শকের আবেগ তাকে বিস্মিত করে।

আয়োজনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে প্রয়াত পল ওয়াকার-এর স্মরণে। তার মেয়ে মেডো ওয়াকার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ভিন ডিজেল বক্তব্যে তাকে বিশেষভাবে স্বাগত জানান এবং পল ওয়াকারকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। আন্তর্জাতিক গণমাধ্যমে এই মুহূর্তটিই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্র্যাঞ্চাইজির সাফল্য

২০০১ সালে মুক্তি পাওয়া প্রথম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মূলত লস অ্যাঞ্জেলেসের স্ট্রিট রেসিং সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। পরে এটি বিশ্বজুড়ে অন্যতম সফল চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। এখন পর্যন্ত মূল সিরিজ, স্পিন-অফসহ এর চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী সাতশ কোটি ডলারেরও বেশি আয় করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কান উৎসবের বর্তমান আয়োজন

এবারের কান উৎসবের আপডেটও বেশ জমজমাট। ৭৯তম আসর শুরু হয়েছে ১২ মে এবং চলবে ২৩ মে পর্যন্ত। বর্তমানে মূল প্রতিযোগিতা বিভাগ, বিশেষ প্রদর্শনী, ‘কান ক্লাসিকস’ এবং সমুদ্রতীরবর্তী উন্মুক্ত প্রদর্শনী ‘সিনেমা দ্য লা প্লাজ’সহ একাধিক বিভাগ একসঙ্গে চলছে। ২৩ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে মর্যাদাপূর্ণ পাল্ম দ’অর বিজয়ী।