দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হলেন আলাল মোল্লা
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক আলাল মোল্লা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকায় এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক আলাল মোল্লা (৫০) দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ইরান ফুটবল দলের সমর্থক হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

হামিদ মৃধার হাট বাজারে আলাল মোল্লা দুধ দিয়ে গোসল করে ইরানের পক্ষে তাঁর অবস্থান ঘোষণা দেন। এই ঘোষণা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা ও কৌতূহল সৃষ্টি করে। উপস্থিত অনেকে বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ব্যক্তিগত পছন্দ ও মতামতের স্বাধীনতা হিসেবে দেখেন।

আলাল মোল্লার বক্তব্য

আলাল মোল্লা বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক ছিলাম। তবে ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে ইরান দলকে সমর্থন করব। আমি আর কখনো আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দেব না। এ জন্য দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানের সমর্থক হয়েছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের প্রতিক্রিয়া

হামিদ মৃধার হাট এলাকার আক্কাস সরদার, আব্বাস মোল্লা, জামাল হোসেন, হারুন ব্যাপারীসহ অনেকে বলেন, ফুটবল দল পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এক দলের সমর্থন ছেড়ে অন্য দলের প্রতি সমর্থন জানানোর ঘটনা এই এলাকায় এর আগে দেখা যায়নি।

স্থানীয় নুরুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। যে কেউ নিজের পছন্দ অনুযায়ী যেকোনো দলকে সমর্থন করতে পারেন। আলাল মোল্লার এই ঘোষণাও তাঁর ব্যক্তিগত মতামত ও পছন্দের বহিঃপ্রকাশ।

ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ