অভিধানে স্থান পেল টেইলর সুইফটের ভক্তদের নাম 'সুইফটি'
অভিধানে জায়গা পেল টেইলর সুইফটের 'সুইফটি' শব্দ

অভিধানে স্থান পেল টেইলর সুইফটের ভক্তদের নাম 'সুইফটি'

পপ সম্রাজ্ঞী টেইলর সুইফটের জয়যাত্রা কেবল কনসার্টের মঞ্চ বা বিলবোর্ড চার্টেই সীমাবদ্ধ নেই, এবার তা পৌঁছে গেছে শব্দের দুনিয়ায়। বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন অভিধান Dictionary.com আনুষ্ঠানিকভাবে তাদের শব্দভাণ্ডারে যুক্ত করেছে নতুন একটি শব্দ— 'Swiftie' (সুইফটি)।

'সুইফটি' শব্দের অর্থ ও স্বীকৃতি

অভিধান অনুযায়ী, 'সুইফটি' শব্দের অর্থ হল— 'টেইলর সুইফটের সঙ্গীতের একজন অনুরাগী বা ভক্ত।' বছরের পর বছর ধরে ভক্তরা নিজেদের এই নামে ডেকে আসলেও, এখন এটি একটি স্বীকৃত ইংরেজি শব্দ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বিয়ন্সের ভক্তদের 'বিহাইভ' (Beyhive), স্টার ট্রেকের ভক্তদের 'ট্রেকি' (Trekkies) কিংবা জেন অস্টিনের ভক্তদের 'জেনেট' (Janeite)-এর মতো লিজেন্ডারি ফ্যানবেসগুলোর তালিকায় এখন সগৌরবে যুক্ত হল 'সুইফটি' নামটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেন এই অন্তর্ভুক্তি?

ডিকশনারি ডটকম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো শব্দকে অভিধানে জায়গা দিতে হলে তার ব্যাপক ব্যবহার এবং সর্বজনীন অর্থ থাকতে হয়। তাদের ভাষ্য, 'আমাদের ভাষাবিজ্ঞানীরা লক্ষ্য করেন শব্দটি কেবল একজন নয়, বরং অসংখ্য মানুষ ব্যবহার করছেন কিনা। কোনো শব্দ যখন সবার কাছে একটি নির্দিষ্ট এবং গ্রহণযোগ্য অর্থ বহন করে এবং দীর্ঘকাল টিকে থাকার সম্ভাবনা তৈরি করে, তখনই তাকে আমরা তালিকায় যুক্ত করি।'

ফলে সুইফটিরা যে ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি—সবখানেই প্রভাব ফেলছে, তা এই স্বীকৃতির মাধ্যমে আরও একবার প্রমাণিত হল।

ট্রেডমার্ক ও আইনি প্রক্রিয়া

উল্লেখ্য, এই নামের অধিকার নিয়ে টেইলর সুইফট আগে থেকেই বেশ সচেতন ছিলেন। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি তার প্রতিষ্ঠান 'টিএএস রাইটস ম্যানেজমেন্ট, এলএলসি'-এর মাধ্যমে 'সুইফটি' শব্দটি ট্রেডমার্ক করার জন্য আবেদন করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২২ সালে এটি পূর্ণাঙ্গভাবে নিবন্ধিত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টেইলর সুইফটের গানগুলোর মতো এই নামটিও যে সহজে ম্লান হবে না তা অভিধান কর্তৃপক্ষও স্বীকার করেছে। ভক্তদের এই আবেগ এখন কেবল একটি ডাকনাম নয়, বরং আধুনিক পপ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।