টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত: ১৩ জুন রোড আইল্যান্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান
টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত: ১৩ জুন রোড আইল্যান্ডে

টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত: ১৩ জুন রোড আইল্যান্ডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান

বিশ্বখ্যাত পপ আইকন টেইলর সুইফট এবং এনএফএল (NFL) তারকা ট্রাভিস কেলসির বিয়ের গুঞ্জনে এখন উত্তাল হলিউড। মার্কিন ম্যাগাজিন ‘পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

সৌভাগ্যের সংখ্যা ১৩

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ তারিখটি টেইলর সুইফটের জন্য অত্যন্ত সৌভাগ্যের সংখ্যা হিসেবে বিবেচিত হয়। উল্লেখ্য, তার জন্মদিনও ১৩ ডিসেম্বরে। পছন্দের এই তারিখে বিয়ে করার জন্য সুইফট ইতোমধ্যে ভেন্যু বুকিং নিশ্চিত করেছেন।

মজার ব্যাপার হল, ওই দিনে ভেন্যুটি আগে থেকেই অন্য এক দম্পতির জন্য বুক করা ছিল। তবে সুইফট মোটা অঙ্কের ফি দিয়ে দিনটি নিজের নামে নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তারকাবহুল আমন্ত্রিত তালিকা

বিয়েটি ব্যক্তিগত এবং আবেগপূর্ণ হলেও এতে তারকার অভাব থাকবে না বলে জানা যায়। আমন্ত্রিত অতিথিদের তালিকায় সুইফটের ঘনিষ্ঠ বন্ধু ও বিনোদন জগতের অনেক তারকাই থাকছেন। চমকপ্রদ তথ্য হল, র্যাপার ফ্লেভার ফ্লেভ নিজেই বিয়ের অনুষ্ঠান পরিচালনার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। এছাড়া জনপ্রিয় ব্রিটিশ সঞ্চালক গ্রাহাম নর্টনও উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।

হোটেল ভাড়ায় ব্যাপক প্রভাব

মার্কিন ওয়েবসাইট ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’ জানিয়েছে, এই পপ তারকার বিয়ের খবর প্রকাশের পর থেকেই রোড আইল্যান্ডের ওই ভেন্যুর আশপাশের হোটেলগুলোর ভাড়ায় ব্যাপক প্রভাব পড়েছে। ইন্টারনেটে বিয়ের তারিখ ছড়িয়ে পড়ার পর হোটেলের রুম বুকিংয়ের হার যেমন বেড়েছে, তেমনি দামও বেড়েছে আকাশচুম্বী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুই বছরের প্রেম ও বাগদান

টেইলর সুইফট এবং ট্রাভিস কেলসি প্রায় দুই বছর চুটিয়ে প্রেম করার পর গত বছরের ২৬ আগস্ট তাদের বাগদানের ঘোষণা দেন। সেই থেকে ভক্তরা অধীর আগ্রহে এই প্রেমিক যুগলের বিয়ের দিনের জন্য অপেক্ষা করছিলেন। ১৩ জুন তারিখটি সুইফটের ব্যক্তিগত লাকি চার্ম হওয়ার কারণে বিয়ের জন্য এই দিনটিই বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টেইলর সুইফট এ পর্যন্ত রেকর্ড চারবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জয় করেছেন। অন্যদিকে ট্রাভিস কেলসি আমেরিকান ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে পরিচিত।