মা দিবসে পরীমণির মাতৃত্বের গল্প: সংগ্রাম, ভালোবাসা ও স্বপ্ন
মা দিবসে পরীমণির মাতৃত্বের গল্প: সংগ্রাম, ভালোবাসা

মা দিবস উপলক্ষে চিত্রনায়িকা পরীমণির মাতৃত্বের সংগ্রাম, সন্তানদের প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং জীবনের চড়াই-উতরাই নিয়ে সাজানো হয়েছে এই বিশেষ সাক্ষাৎকার। দুই সন্তানকে ঘিরেই এখন তাঁর পৃথিবী, যেখানে তিনি একাধারে মা এবং বাবা—উভয় দায়িত্বই পালন করছেন পরম মমতায়। রূপালি পর্দার ঝলমলে জগতের বাইরে একজন লড়াকু মায়ের বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে তাঁর এই প্রতিটি কথায়। সন্তানদের সঙ্গে কাটানো খুনসুটি, আগামীর স্বপ্ন এবং সমাজের সকল মায়েদের প্রতি তাঁর শ্রদ্ধার ডালি নিয়ে এই আলাপচারিতা।

সন্তানদের সাথে আপনার সারাদিনটা কেমন কাটে?

আমার দিন কাটে একদম ঝড়ের গতিতে। ওদের এখন যে বয়স, তাতে কখন কী মন-মর্জি হয় তা বুঝে ওঠা মুশকিল। সারাদিন আমার দুই সন্তানের প্রচণ্ড দস্যিপনার মাঝেই সময় কেটে যায়।

ওদের জন্য সারাদিন কী কী করতে হয় আপনাকে?

বাইরে কাজ না থাকলে আমি চেষ্টা করি ওদের সব কাজ নিজেই করতে। বিশেষ করে খাবারটা আমি অবশ্যই নিজে বানাই। তবে এখন যেহেতু কাজের প্রয়োজনে বাইরে যেতে হয়, তাই ন্যানিদের কিছুটা সাহায্য নিতে হয় আমার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনেকেই মনে করেন মায়েরা সন্তানদের শুধু দিয়েই যান, আসলে কি তাই?

আমার মনে হয় তাই হওয়া উচিত। সব দেওয়াটা তো মায়ের দায়িত্ব। বাবা-মায়ের কাছ থেকে সবকিছু পাওয়াটা সন্তানদের অধিকার।

সন্তানদের কাছ থেকে আপনি কতটা ভালোবাসা বা বেঁচে থাকার অনুপ্রেরণা পাচ্ছেন?

ওরা আমার ডানা। ওদের জন্যই আমি এখন উড়তে পারি।

ওদের সঙ্গে কাটানো কোনো মুহূর্তটা আপনার সবচেয়ে প্রিয়?

ওরা যখন আমাকে আদর করার জন্য কম্পিটিশন শুরু করে, সেই মুহূর্তটা সবচেয়ে মিষ্টি। কে কত বেশি চুমু দিতে পারে আমাকে, তা নিয়ে ওদের সেই খুনসুটি আমার দারুণ লাগে।

ওদের নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনা কী? কেমন করে বড় করতে চান ওদের?

আমি চাই ওরা যেন বড় হয়ে একজন ‘মানবিক’ মানুষ হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বড় হলে সন্তানদের কাছে আপনার কী প্রত্যাশা থাকবে?

বড় হয়ে গেলে আমার বাচ্চারা ওদের নিজেদের দায়িত্ব নিজেরাই বুঝে যাবে। আসলে বৃষ্টি শেষ হওয়ার পর মাথায় ছাতা ধরে তো কোনো লাভ নেই, তাই আমি মনে করি সময়ের কাজ সময়ে হওয়া জরুরি।

বাবার (চিত্রনায়ক শরিফুল রাজ) স্নেহ থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে—এই অভাবটুকু আপনি কীভাবে পূরণ করছেন?

আমি একাই ওদের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ।

আমাদের দেশে মায়েদের অনেক সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়, আপনি কতটা অনুভব করছেন?

মাতৃত্ব পুরোটা জুড়েই আসলে একটা সংগ্রাম।

মা দিবস উপলক্ষে অন্য মায়েদের উদ্দেশ্যে শেষে কী বলবেন?

সব মায়েদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। মায়েরা কখনোই দুর্বল নয়, এটা সমাজের সবার মানতে শেখা উচিত।