লুকনাটকের লক্ষীমন্ত বউ কেয়া পায়েল এখন দেশি প্রিন্সেস
লুকনাটকের লক্ষীমন্ত বউ কেয়া পায়েল দেশি প্রিন্সেস

সময়টা এখন কেয়া পায়েলের। লুকনাটকের 'লক্ষীমন্ত বউ' হয়ে তিনি দেশবাসীর হৃদয় জয় করেছেন। নাটকটি আমাদেরই গল্প, আর এর কল্যাণে সবাই এখন মেহরীনের মতো বউ চায়। এই তুমুল জনপ্রিয়তার সঙ্গে এসেছে স্বীকৃতিও। সম্প্রতি এক অ্যাওয়ার্ডস নাইটে দেখা গেল অভিনেত্রী কেয়া পায়েলকে গ্ল্যামারাস ডিভা লুকে। তিনি পেয়েছেন পুরস্কার। ঝলমলে এই লুকে পায়েলকে দেশি প্রিন্সেসের মতো লাগছে।

ঝলমলে কালো পোশাকে কেয়া পায়েল

ঝলমলে গর্জাস কালোয় আলো ছড়াচ্ছেন কেয়া পায়েল। ফুলস্লিভ কালো সিল্কের টপ আর কারুকাজ করা কালো ওড়নার সঙ্গে আছে কন্ট্রাস্ট ক্রিমরঙা স্কার্ট। ঘেরের নিচে জমকালো কারুকাজ। প্লেফুল ভঙ্গিমায় বসা কেয়া পায়েলের কালো জুতাও দেখা যাচ্ছে।

গয়না ও মেকওভার

জমকালো দেশি প্রিন্সেস আমেজের গয়না পরেছেন পায়েল কানে, গলায় আর হাতে। সফট ফ্ল্যাম ফিনিশের মেকওভারে ছোট কালো টিপ আর ন্যুড গোলাপি লিপ। টেনে দেওয়া আইলাইনার, লেন্স আর খুব হালকা সফট স্মোকি চোখের সাজ এনেছে ড্রামা। টকটকে লাল গোলাপ গোঁজা চুলে। লম্বা বেনী নজর কাড়ছে। হেয়ার জুয়েলারি করেছে পুরো লুকে বাজিমাত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছবি: কেয়া পায়েলের ইনস্টাগ্রাম। ফটোগ্রাফি: জেড এই জীবন। পোশাক: আনজারা। গয়না: গ্লুড টুগেদার। মেকওভার: জাহিদ খান ব্রাইডাল মেকওভার। প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৪:৩৮।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ